By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সরকারদলীয় হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সরকারদলীয় হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারদলীয় হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

Last updated: 2024/01/22 at 6:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজাসহ পাঁচজনকে জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

মাশরাফি (নড়াইল-২) ছাড়া বাকি দুই নতুন মুখ হলেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) ও সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)। আর পুরনোদের মধ্যে রয়েছেন একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম (দিনাজপুর-৩) ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২)।

মাশরাফি বিন মুর্তজা টানা দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারকা এই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রীর মর্যাদায় সংসদের হুইপ হচ্ছেন।

বিগত সংসদে আওয়ামী লীগের চিফ হুইপদের তালিকায় আরও ছিলেন শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী। এর মধ্যে মাহাবুব আরা গিনি এবারের সংসদে বিজয়ী হলেও বাকিরা বিজয়ী হতে পারেননি।

এর আগে ১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিল চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন।

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার্’ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বড় কোম্পানিগুলো এআই থেকে একচেটিয়া মুনাফা করছে
Next Article তীব্র শীত, প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় পরিবর্তন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

শেখ মুজিব ও হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনামহানগর

মন্ত্রী পরিষদে খুলনা থেকে কেউ স্থান না পওয়ায় বিশিষ্ট নাগরিকদের মাঝে ক্ষোভ ও হতাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
টেকনোলজি

একের পর এক প্রতিষ্ঠান এক্স ছাড়ছে কেন?

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শপথ নিলেন ২৫ মন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?