By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : মির্জা ফখরুল
রাজনীতি

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : মির্জা ফখরুল

Last updated: 2025/12/23 at 3:55 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফখরুল আরও বলেন, এরমধ্যেই দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর চক্রান্ত করছে। আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করছি।
পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন।
২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি, তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সে দিকে মনোযোগ দেবেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন একটা ট্রাজিশনাল পিরিয়ডে আছে। ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, আমাদের দেশকে, জাতিকে সঠিক পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি, মহল তারা এই ট্রাজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকরভাবে চক্রান্ত করছে।
বিএনপি মহাসচিব শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন। ২৬ এর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
‘নির্বাচনের যে পরিবেশ তৈরি করার জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। এই বিষয়গুলোতে তারা আরও বেশি ফোকাস দেবেন, যেন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি,’ যোগ করেন ফখরুল।

জন্মভূমি ডেস্ক December 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার
Next Article দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ১৫ হাজার ‘শক্তিশালী’ পুলিশ মোতায়েন
আরো পড়ুন
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 4 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 4 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?