By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরবরাহ সংকটে বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সরবরাহ সংকটে বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরবরাহ সংকটে বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণ

Last updated: 2024/07/25 at 5:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কারফিউ চলকালীন সময়ে রাজধানীর বাজারগুলোতে সরবারহ সংকট দেখা দেওয়ায় প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় একদিকে যেমন সাধারণ মানুষ পড়েছেন বিপাকে, তেমনি কমেছে বিক্রি। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিকেজি ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ টাকায়; যা কারফিউয়ের আগে ছিল ৫০ টাকা। প্রতিকেজি করলা ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়; যা ছিল ১৬০ টাকা। শসা ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা। প্রতিকেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

কারফিউ জারির আগে প্রতিকেজি বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। প্রতিকেজি ধুন্দুল ৪০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

৪০ টাকা কেজির ঢেঁড়স ৬০ টাকায়, ৬০ টাকার মুলা ৮০ টাকায়, ১৬০ টাকার গাজর ২০০ টাকায় এবং ৬০ টাকার বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি লালশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, লাউশাক ৫০ টাকা, ডাটা শাক ৩০ টাকা এবং কলমি শাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ব্রয়লার মুরগি কেজিতে ২১০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। কক মুরগি ৩০০-৩২০ টাকায়, লেয়ার মুরগি ৩৪৫-৩৫০ টাকা, দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, মাঠে পর্যাপ্ত সবজি উৎপাদন হলেও কারফিউর কারণে পর্যাপ্ত সবজির গাড়ি আসতে পারেনি। যেখানে চাহিদা ১০ গাড়ি সবজির সেখানে এসেছে ২ গাড়ি। যার জন্য উৎপাদন ভালো থাকলেও সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে।

আজগর আলী নামের এক ক্রেতা বলেন, বাজারে সব জিনিসের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মানুষ যে একটু সবজি খাবে তারও উপায় নেই। আমাদের প্রত্যাশা সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, দাম নাগালের মধ্যে আসুক।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা
Next Article যশোরে বিএনপির কর্মসূচি না করতে দেওয়ায় তাৎক্ষনিক প্রেস ব্রিফিং
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago
জাতীয়

এবার গরমে পুড়বে দেশ: এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?