By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন

Last updated: 2024/09/14 at 7:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক ঊর্মি রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কিছুদিন ধরে অসুস্থ ছিলেন উর্মি রহমান। মৃত্যুকালে স্বামী সাগর চৌধুরী ও একমাত্র সন্তান রূপক রহমানকে রেখে গেছেন তিনি।

বাংলাদেশের নারী সাংবাদিকদের মধ্যে পাইওনিয়ার ঊর্মি রহমান। তার সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। এরপর কাজ করেন পিআইবি, উইকলি হলিডে এবং বিবিসি রেডিওতে। দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রায় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে সমালোচনা লিখেছেন। কলাম লিখেছেন দৈনিক জনকণ্ঠে।

প্রায় এক যুগ ধরে স্বামী সাগর চৌধুরীকে নিয়ে সঙ্গে কলকাতায় বাস করছিলেন। গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, অনুবাদ দু’হাত ভরে লিখেছেন এই প্রথিতযশা সাংবাদিক।

ঊর্মি রহমানের জন্ম খুলনায়। রাজধানী আজিমপুরে বড় হয়েছেন ঢাকার বিখ্যাত স্কুল-কলেজে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে সাংবাদিকতা শুরু করেন। শিল্প-সাহিত্যের সঙ্গে মিলেমিশে নিজেকে উপস্থাপন করেছেন লন্ডন থেকে আন্তর্জাতিক বাংলাভাষীর পরিমণ্ডলে।

ঊর্মি রহমানের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’| সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে ঊর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ ‘বি ইজ ফর বাংলাদেশ’।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড
Next Article সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ঢাকা-খুলনা-বরিশালে ২৩-২৪ ফেব্রুয়ারি ঝড়-বৃষ্টির আভাস

By Staff Reporter 51 seconds ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ঢাকা-খুলনা-বরিশালে ২৩-২৪ ফেব্রুয়ারি ঝড়-বৃষ্টির আভাস

By Staff Reporter 51 seconds ago
জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?