By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাইবার হামলা নয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ এনআইডি সার্ভার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাইবার হামলা নয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ এনআইডি সার্ভার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাইবার হামলা নয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ এনআইডি সার্ভার

Last updated: 2023/08/16 at 12:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ‘সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট’— বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ ধরনের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ। সার্ভার মেইনটেন্যান্সের কারণেই এনআইডি সেবা বন্ধ রয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন সংস্থাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

সিস্টেম ম্যানেজার জানান, গতকাল (মঙ্গলবার) রাত থেকে সার্ভার মেইনটেন্যান্সের কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেন্যান্সের কাজ করি।

এর আগে, সাইবার হামলার আশঙ্কায় সোমবার (১৪ আগস্ট) অফিস শেষে সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন বলে সংবাদ প্রকাশিত হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, ভোটকেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে প্রবেশের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে জানতে পেরেছেন যে, মঙ্গলবার বাংলাদেশে সাইবার হামলার হুমকির কারণে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে। এদিকে ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকার গোষ্ঠী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাইবার হামলা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজেদের ভারতের একটি হ্যাকার গোষ্ঠী দাবি করে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার আক্রমণের ঘোষণা দেয় তারা। গত ৩১ জুলাই আক্রমণের হুমকি দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের সাইবার জগৎ ধ্বংসের হুমকি দেওয়া হয়। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ (সিআইআই) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ ও জ্বালানিসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত
Next Article ব্যর্থ লিটন, সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে প্লে অফে গলে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?