By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে ঢাকাকে হারাল রংপুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে ঢাকাকে হারাল রংপুর
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে ঢাকাকে হারাল রংপুর

Last updated: 2024/02/06 at 6:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দুই দিনের বিরতির পর আজ থেকে শুরু হয়েছে বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় রংপুর। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১২বল হাতে রেখেই ১১৫ রানে গুটিয়ে যায় ঢাকা। এতে ৬০ রানে জয়ে শীর্ষে স্থান আরও শক্ত করল রংপুর।

রংপুরের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। দলীয় চার রানেই দুই উইকেট হারিয়ে ফেলে দলটি। ম্যাচের দ্বিতীয় ওভারে সাব্বির হোসেন নিজের নামের পাশে ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। এরপর চতুর্থ ওভারে সাইম আইয়ুব নামের পাশে ২ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন। শুরুর ধাক্কা সামলে আলেক্স রসকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন মোহাম্মদ নাঈম।

তবে ব্যাট হাতে স্ট্রাগল করা রস অবশ্য বেশিদূর এগোতে পারেননি। ম্যাচের সপ্তম ওভারে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। সাজঘরে ফেরার আগে ২ রান করেন তিনি। এদিন ঢাকার আসা যাবার মিছিলে রংপুরের বোলারদের বিরুদ্ধে লড়াই করে ৩১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম।

এরপর তার বিদায়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দুর্দান্ত ঢাকা। শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখে ১১৫ রানে গুটিয়ে যায় ঢাকা। এতে ৬০ রানের জয় পায় রংপুর রাইডার্স। রংপুরের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন সাকিব আল হাসান।

এদিন আগে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও রনি তালুকদার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছে তারা দুজন। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান।

আগ্রাসী ব্যাট করতে থাকা রবি ২৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। তার বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। এদিকে উইকেটে এসেই ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন সাকিবও। এ সময় তাকে সঙ্গ দিচ্ছিলেন বাবর। তবে ফিফটির পথে থাকা বাবর দলীয় ১১৯ রানে আউট হলে ভাঙে এই জুটি।

সঙ্গী আউট হলে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিবও। দলীয় ১২৬ রানে ২০ বলে ৩৪ রান করে আউট হন সাকিব। এরপর বাইশ গজে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন তিনি। ৭ বলে মাত্র ৩ রান করে ফিরে যান ওমরজাই।

এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবি মিলে রংপুরের রানের চাকা সচল রাখেন। এই দুই ব্যাটারের ২৩ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ পায় রংপুর। ঢাকার হয়ে বল হাতে মোসাদ্দেক নেন সর্বোচ্চ দুই উইকেট।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় পরকিয়ার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ
Next Article কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ, লাখ টাকার ক্ষতির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?