By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্ত্রী শিশিরের দীর্ঘ স্ট্যাটাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্ত্রী শিশিরের দীর্ঘ স্ট্যাটাস
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্ত্রী শিশিরের দীর্ঘ স্ট্যাটাস

Last updated: 2024/08/15 at 2:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে নিবর ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য অনেকেই সমালোচনা করেছেন তার। তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য সাকিবকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়। এ সময় চুপ ছিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তবে হঠাৎ করেই সরব হয়ে উঠলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী।

মূলত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের গুজব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সাকিবের হোটেলজীবন নিয়ে ভিডিওবার্তা দেন এক তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও হয় যায় শিশিরের পোস্ট। আবার গুঞ্জন ওঠে একে অপরকে আনফলো করার। গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু পরিস্কার করলেন সাকিব পত্নী শিশির।

সাকিব ও তিন সন্তানসহ একটি পারিবারিক ছবি পোস্ট করে, এর ক্যাপশনের শিশির লিখেন, ‘তার (সাকিবের) কর্মজীবন এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না, যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে! আপনি যদি চান তার সমালোচনা করুন! তবে দয়া করে এটি (সমালোচনা) আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না’

স্ট্যাটাসের এ পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, ‘তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আর্দশ বাবা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনও করেনি। এমন কী আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্তও হয়েছিলেন। আমি সবসময় তার আউটিং (বাইরে থাকা) সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি। ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি। তিনি একশতে একশ পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে লিখেন, ‘দয়া করে এ অনলাইন গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট এন পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করছেন, তাদের কাছে আমি একটি কথাই বলবো, এ সব করে আপনাদের কিছুই লাভ হবে না!’

এ পর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন স্ট্যাটাস দিয়েছেন তারও ব্যাখ্যা দেন শিশির, ‘আমি আমার ব্যক্তিগত জীবন কথা বলতে পছন্দ করি না। আমি চুপ করে থাকতে চেয়েছিলাম। কারণ সত্য আমার মধ্যে রয়েছে। তবে অপ্রয়োজনীয় কল পাওয়ায়, আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম!’

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছে সাকিব। এ প্রসঙ্গে শিশির লিখেছেন, ‘তার এখন পাকিস্তান সিরিজে মনোনিবেশ করার প্রয়োজন। আর আমি আমাদের পরিবারের দিকে মনোনিবেশ করি। আমরা সবসময় একটি দল ছিলাম এবং ইনশা আল্লাহ একটি দল হিসাবে থাকব।’

সবশেষ বিশেষ দ্রষ্টব্যে শিশির লিখেছেন, ‘আমি আমার কোনও পোস্ট বা ছবি ডিলেট করেনি। আমি সেগুলো কেবল ব্যক্তিগত করেছি। ছবির পোস্টগুলো, আমাদের কোনও সম্পর্কের ন্যায্যতা দেয় না! আপনাকে ধন্যবাদ।’

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ
Next Article তালায় শেখ হাসিনার বিচারের দাবীতে যুবদলের মিছিল সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?