By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাগরে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ, জেলেদের জন্য সরকারিভাবে চাল বরাদ্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাগরে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ, জেলেদের জন্য সরকারিভাবে চাল বরাদ্দ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাগরে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ, জেলেদের জন্য সরকারিভাবে চাল বরাদ্দ

Last updated: 2025/04/16 at 1:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত রাত) থেকে ১১ জুন পর্যন্ত সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় কোনো ধরনের মৎস্য আহরণ করা যাবে না।

এই নিষেধাজ্ঞা চলাকালে সরকার প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল দেবে—জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে এই বরাদ্দ দেওয়া হচ্ছে।
গত ১৬ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সামুদ্রিক মৎস্য-২ শাখার উপসচিব এইচ এম খালিদ ইফতেখার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করে জানানো হয়, “সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩” অনুযায়ী মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সংরক্ষণ এবং টেকসই আহরণের লক্ষ্যে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখতে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স যৌথভাবে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করবে।
বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মের এই সময়টি সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশের প্রধান প্রজননকাল। এ সময় মাছগুলো উপকূলবর্তী এলাকায় ডিম ছাড়ে। অতিরিক্ত মাছ ধরলে প্রজনন ব্যাহত হয়, ফলে ভবিষ্যতে উৎপাদন হুমকির মুখে পড়ে। এ প্রেক্ষিতেই ২০১৫ সাল থেকে বাংলাদেশ সরকার এই গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা কার্যকর করে আসছে।
এ বছর বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতেও ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ফলে বঙ্গোপসাগরের বৃহৎ অংশে মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকবে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহাজনদের দাদনের কারণে দিশেহারা জেলেরা
Next Article কালিয়া বাড়ি ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?