By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Last updated: 2023/11/22 at 1:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাই আনোয়ার হোসেন ও ছোট ভাই শাহনেওয়াজও ছুরিকাঘাতে আহত হন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ছদাহা ইউনিয়নের রোয়াজিরপাড়ার মো. ইউনুছের ছেলে এবং ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তারেক নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

মুজিবুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, হামলাকারীরা মাদক সেবন ও এই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কার্যক্রমে আগেও বাধা দিয়েছিলেন শাহাদাত হোসেন। ঘটনার দিন আবু তালেব নামে তার (শাহাদাতের) এক চাচার ওপর হামলা চালিয়ে মারধর করেছে স্থানীয় তারেকসহ আরও কয়েকজন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তারেকসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে শাহাদাতের দুই ভাই হামলাকারীদের বাধা দিতে গেলে তারাও আহত হন। বর্তমানে শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘তারেক নামে এক ব্যক্তির সঙ্গে শাহাদাত হোসেনের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে তারেক তার সহযোগীদের নিয়ে শাহাদাতকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহাদাতের আরও দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় তারেককে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এ কারণে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুদ্ধের পৌনে ২ বছরে রুশ হামলায় নিহত ১০ হাজার ইউক্রেনীয়: জাতিসংঘ
Next Article কেডিএ অধিগ্রহণকৃত জমিতে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 46 minutes ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?