By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

Last updated: 2025/11/04 at 12:07 PM
জন্মভূমি ডেস্ক 10 minutes ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: পিংকি রানী মণ্ডলের বয়স এখন ১৮ বছর। শৈশব-কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখলেও সমবয়সি আর দশটি মেয়ের মতো হেসে-খেলে চলতে পারে না সে। বলতে পারে না কথা। খেতেও পারে না নিজে। দিনভর বাড়ির বারান্দায় শুয়ে, বসে বা দোলনা চড়ে দিন কাটে তার। কিন্তু সব কিছু শুনতে পায় পিংকি, পারে বুঝতেও। এ যেন এক অদ্ভুত প্রতিবন্ধিতা। তার মায়া ভরা চাওনি দেখলে যে কারো জানতে ইচ্ছে হবে সেই অদ্ভুত প্রতিবন্ধিতার কারণ।
জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা উপকূলে সৃষ্ট নানা সংকট মানুষের জীবনকে যে এভাবেও থমকে দিতে পারে, তা অনেকটা অকল্পনীয়।
পিংকি রানী মণ্ডলের সেই অদ্ভুত প্রতিবন্ধিতার কারণ জানালেন তার মা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর কামালকাটি গ্রামের প্রতিমা মণ্ডল।
তিনি জানান, উপকূলীয় এলাকায় সবসময় খাওয়ার পানির সংকট লেগেই থাকে। ভূ-গর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় বৃষ্টি ও পুকুরের পানিই খেতে হয় তাদের। তাও সংগ্রহ করতে হয় কয়েক কিলোমিটার দূর থেকে।
প্রতিমা মণ্ডল বলেন, পিংকি যখন সাত মাস পেটে, তখন খাওয়ার পানি আনতে গেলাম বাড়ি থেকে ২-৩ কিলোমিটার দূরের এক পুকুরে। যখন গেলাম তখন রৌদ ছিল। আসার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ওয়াপদার রাস্তা কাদা হয়ে যায়। তখন কলস ভরে পানি নিয়ে আসার সময় পা পিছলে পড়ে গেলে পানি ভর্তি কলস আমার পেটের ওপর পড়ে। এতেই হয়ে যায় আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আমার পিংকি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে।
তিনি আরও বলেন, পিংকি হওয়ার পর যখন বুঝতে পারি, ও স্বাভাবিক না। তখন থেকে প্রায় ছয়-সাত বছর ওকে সুস্থ করে তোলার জন্য অনেক চিকিৎসা করিছি, এমন কোনো জায়গা নাই যে যায়নি। একপর্যায়ে ডাক্তাররা বলে তাকে আর ওষুধ খাওয়ায়ে লাভ নেই। সে এভাবেই বড় হবে।
তিন ছেলে-মেয়ের মধ্যে বড় পিংকি, এ কথা বলে কেঁদে ফেলেন প্রতিমা মণ্ডল।
স্থানীয় প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এই সমিতির নির্বাহী পরিচালক হাবিবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমাগত লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনে মিষ্টি পানির আধারগুলো নষ্ট হয়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় খাবার পানির সংকট আরও প্রকট হয়ে উঠছে। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্থানীয় নারীদের প্রজনন স্বাস্থ্যও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার প্রভাব পড়ছে জন্মগ্রহণকারী শিশুদের ওপর। এতে উপকূলীয় এলাকায় প্রতিবন্ধিতাও বাড়ছে।
শুধুমাত্র পদ্মপুকুর ইউনিয়নেই ৬০০ প্রতিবন্ধী মানুষ আছে জানিয়ে তিনি বলেন, পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নাম সমিতি হলেও এটা মূলত একটা সংগঠন। আমাদের কোনো ফান্ড নেই বা কেউ ফান্ড দেয় না। আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু উপকরণ সংগ্রহ করার চেষ্টা করি। পেলে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতিবন্ধিতার শিকার মানুষের জন্য রাষ্ট্রের এগিয়ে আসতে হবে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে স্বাভাবিক জীবনযাপন করার পথও তৈরি করার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই।

জন্মভূমি ডেস্ক April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?