By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা ‌দুর্গা পূজা ঘিরে কদর বেড়েছে নারিকেলের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ‌দুর্গা পূজা ঘিরে কদর বেড়েছে নারিকেলের
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌দুর্গা পূজা ঘিরে কদর বেড়েছে নারিকেলের

Last updated: 2025/09/23 at 2:00 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সব কয়টি উপজেলায় নারিকেলের কদর বেড়েছে ‌। জেলার বিভিন্ন উপজেলার বেশকিছু বাজারে ঘুরে দেখা যায় নারিকেলের আকাশদাম কোন কোন বাজারে প্রতিপিস নারিকেল ২০০ টাকা থাকে ৩০০ টাকা পর্যন্ত দাম চাচ্ছে ‌। ক্রেতারা নারিকেল কেনার জন্য বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ‌। সাতক্ষীরা বড় বাজারে যেয়ে দেখা হয় নারকেল ক্রেতা কেনারাম মন্ডল ,যতীন্দ্রনাথ মন্ডল, কার্তিক মন্ডল ,রতন মন্ডল, সাধন চন্দ্র মন্ডল ও বলরাম মন্ডল এরা সবাই ‍ পূজা উপলক্ষে বাড়িতে নানা আয়োজনের মধ্যে নারিকেলের প্রয়োজনে বাজার সরষে বেড়াচ্ছে কেনার জন্য কিন্তু দরদামে কিনতে পারছে না ‌।‌‌‌‌বাজারগুলোতে ‌‌‌বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে নাটোরের সিংড়ায় বেড়েছে নারিকেল বিক্রির ধুম। পূজা উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েস সহ তৈরি করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারিকেলের। ক্রেতারা ছুটছেন দোকানে। দাম দর করে বেশি দাম হলেও কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি কেনা বেচায় কদর বেড়েছে গুড়ের দোকানেও।

সরেজমিনে সাতক্ষীরা কদমতলা ‌বাজারে গিয়ে দেখা যায় নানা সাইজের  নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন ১৫ থেকে ২০ টি  দোকান। দোকানে সাধারণ ক্রেতাদের ভিড়। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া
৩৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ৪০০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ৪৪০ থেকে ৫০০ টাকায়  বিক্রয় হচ্ছে।
উপজেলার জয়বাংলা মোড়ের সুজিত সাহা জানান, নারিকেল ছাড়া পূজা উৎসবের কথা ভাবাই যায় না। তিন জোড়া নারিকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত বছর যে নারিকেল ১ জোড়ার দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। ১ বছরের ব্যবধানে  প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে ১২০ থেকে ২০০ টাকা।
নারিকেল ব্যবসায়ী শাহিন আলম ও জামাল উদ্দিন  জানান, সারা বছর কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষ্যে বিক্রি হয় সব চেয়ে বেশি। এ বছর সবেমাত্র কেনা বেচা শুরু হয়েছে। আমরা আশা করছি আশানুরূপ বিক্রয় করতে পারবো। তারা জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়া ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে  যারা ১০ জোড়া নারিকেল কিনতো এখন তারা কিনছেন ৫ জোড়া।

সাতক্ষীরা সদর ‌উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক এই প্রতিবেদককে ‌জানান, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে মোট ৮২ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পূজা পার্বণে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি ব্যবহৃত হয়। সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি আপ্যায়নেও নারিকেলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি থাকে বলেও জানান  তিনি।

জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা-৩: সীমানা পুনর্বিন্যাসে সম্ভাব্য প্রার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ
Next Article সাতক্ষীরায় ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা
আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?