By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় ‌আবাদ কমেছে সুর্যমুখির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ‌আবাদ কমেছে সুর্যমুখির
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ‌আবাদ কমেছে সুর্যমুখির

Last updated: 2025/04/12 at 3:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : উপকূলীয় জেলা সাতক্ষীরায় সুর্যমুখি চাষ কমে গেছে। গত মৌসুমের তুলনায় চলতি রবি মৌসুমে তেল জাতীয় এই ফসলটি আবাদ কমেছে অন্তত ৩০শতাংশ। সরকারের প্রণোদনা দিয়েও বাড়ছেনা সুর্যমুখি চাষ।
তবে কৃষকরা বলছেন, উন্নতজাতের বীজ সরবরাহ না থাকায় ফসলটি চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এসব কৃষকরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে প্রণোদনা হিসেবে বীজ দেয়া হয় তা চাষ করে ফলন ভালো পাওয়া যাচ্ছেনা।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, জেলায় ৬০০জন কৃষককে এক কেজি হারে টিএসএফ জাতের সুর্যমুখি বীজ দেয়া হয়েছে। কিন্ত এই বীজ কোন দেশ থেকে আমদানিকৃত বা এর গুনগতমান কেমন তা বলতে পারেননি তিনি।
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের মৃতুঞ্জয় কুমার জানান, চলতি মৌসুমে রবি ৬বিঘা পরিমান জমিতে হাইসান জাতের সুর্যমুখি চাষ করেছেন। গত বছর একই পরিমান জমিতে ফসলটি চাষ করে লক্ষাধিক টাকা লাভ হয়। তবে আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে সুর্যমুখি চাষে তার দেড় লাখ টাকা হতে পারে বলে আশা করছেন তিনি।এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক জানান, কৃষি সম্প্রসরাণ অধিদপ্তর থেকে প্রণোদনা হিসেবে যে সুর্যমুখির বীজ দেয়া হয় তা চাষ করে ফলন ভালো হয়না। তাছাড়া বীজটা যে কোন দেশের তাও আমরা জানতে পারিনা। ফলে ফসলটি উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। তবে ভালো মানের বীজ পেলে সুর্যমুখি চাষ লাভজনক হবে বলে জানান তারা।সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলায় ১০৯ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ২৪ হেক্টর, কলারোয়ায় উপজেলায় ২২ হেক্টর, তালা উপজেলায় ২০ হেক্টর, দেবহাটা উপজেলায় ৫ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ১০ হেক্টর, আশাশুনি উপজেলায় ১১ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ১৭ হেক্টর। তবে গেল বছর জেলায় এ ফসলটি চাষ হয়েছিল ১৩৮ হেক্টর জমিতে। এ হিসাব অনুযায়ী চলতি মৌসুমে জেলায় সুর্যমুখির আবাদ কমেছে ২৯ হেক্টর পরিমান।

সুর্যমুখির আবাদ কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উৎপাদন বাড়াতে চলতি রবি মৌসুমে জেলাতে ৬০০ জন কৃষককে প্রণোদনা হিসেবে জন প্রতি এক কেজি করে টিএসএফ জাতের সুর্যমুখি বীজ দেয়া হয়েছে। সঙ্গে দুই প্রকার (১০+১০) ২০ কেজি করে সারও দেয়া হয়েছে এসব কৃষককে। বীজ ও সার মিলে মোট ১৩ লাখ ৩৩ হাজার ৫০০টাকা প্রণোদনা দেয়া হয়েছে এসব সুর্যমুখি চাষীদের। তবে টিএসএফ জাতের সুর্যমুখি সর্ম্পকে কৃষক পরিচিত নয় বা এই জাতের বীজ কোন দেশের? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, খুলনার একটি কোম্পানীর নিকট থেকে বীজ সংগ্রহ করা হয়েছে। কিন্ত কোন দেশের উৎপাদন তা বলতে পারবেন না বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শুভ হালখাতার ইতিহাস এবং বাংলা নববর্ষ
Next Article আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২সালের প্রথম দিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 10 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?