By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে
সাতক্ষীরা

সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে

Last updated: 2026/02/21 at 2:43 PM
জন্মভূমি ডেস্ক 2 hours ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুলে ছেয়ে গেছে। অনেক অনেক জাগায় দেখা যাচ্ছে আমের মুকুলের কারণে গাছের ডাল দুমে পড়ছে ।সে কারণে সাতক্ষীরা এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে যদি আবহাওয়া অনুকূলে থাকে এমনটা প্রত্যাশা করছেন আম চাষিরা। সাতক্ষীরা আগানে বাগানে সব জায়গাতেই নজর কেড়েছে আমের মুকুলে। সে যেন এক অফ্রুরণীয় দৃশ্য।ঋতুরাজ বসন্তের শুরুতেই সাতক্ষীরার গাছে গাছে ফুটেছে আমের মুকুল। জেলার গ্রামাঞ্চল, পুকুরপাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙিনার আমগাছগুলো এখন মুকুলে সেজে উঠেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন জেলার আমচাষিরা। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরার প্রায় প্রতিটি উপজেলায় ছোট-বড় আমবাগান ও বাড়ির আঙিনার গাছে ইতোমধ্যে মুকুল এসেছে। বিশেষ করে মাঝারি ও ছোট আকারের গাছে মুকুলের উপস্থিতি বেশি। জেলায় হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ, মল্লিকা, বোম্বাই, হাড়িভাঙ্গা ও বিভিন্ন স্থানীয় জাতের আমের চাষ হয়। মুকুলের মৌ-মৌ গন্ধে বাগান মালিকদের চোখে এখন স্বপ্নের ছোঁয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমে সাতক্ষীরায় মোট ৪ হাজার ১৩৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে হিমসাগর ৮৯৯ হেক্টর, আম্রপালি ৫৬৪ হেক্টর, গোবিন্দভোগ ৩৮২ হেক্টর, গোপালভোগ ২১৯ হেক্টর, লতা ১৪৩ হেক্টর, মল্লিকা ৮০ হেক্টর, বোম্বাই ৫০ হেক্টর এবং অন্যান্য স্থানীয় জাত ২৪৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। উপজেলাভিত্তিক হিসেবে সাতক্ষীরা সদর উপজেলায় ১,২৫০ হেক্টর, কলারোয়ায় ৬৫৮, তালায় ৭১৫, দেবহাটায় ৩৭০, কালিগঞ্জে ৮৩৯, আশাশুনিতে ১৪৫ ও শ্যামনগরে ১৬০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায়, গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছিল ৭০ হাজার ৮৮০ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া বজায় থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে জেলায় আমবাগানের সংখ্যা ৫ হাজার ২৯৯টি এবং মোট আমচাষির সংখ্যা ৫০ হাজার ৭৪৫ জন। এর মধ্যে নিবন্ধিত চাষির সংখ্যা ৩৫১ জন। চাষিরা জানান, মুকুল আসার পর থেকেই বাগানের পরিচর্যা জোরদার করা হয়েছে। রোগবালাই থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক ও পরিচর্যার কাজ চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো. মনির হোসেন বলেন, “সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বছর ৪ হাজার ১৩৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং আমরা আশা করছি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৯০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। কৃষকরা ইতোমধ্যে বাগানের পরিচর্যা শুরু করেছেন। আমরা চাষিদের গুণগত মান বজায় রেখে নিরাপদ আম উৎপাদনে পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি, প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।” তিনি আরও জানান, ২০২২-২৩ অর্থবছরে সাতক্ষীরা থেকে ১৮০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছিল। ২০২৩-২৪ সালে রপ্তানি হয় ৬০ মেট্রিক টন এবং ২০২৪-২৫ মৌসুমে রপ্তানি হয়েছে ৭২ মেট্রিক টন আম। চলতি মৌসুমে হিমসাগর আমের গুণগত মান ধরে রেখে অন্তত ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সব মিলিয়ে বসন্তের শুরুতেই আমের মুকুলে ভরে ওঠা সাতক্ষীরার বাগানগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় বাম্পার আম উৎপাদনের সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি বিভাগ।

জন্মভূমি ডেস্ক February 22, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির
Next Article ডায়াবেটিস থাকলে যেসব ফল এড়িয়ে চলবেন
আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 9 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 17 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 21 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?