By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্মের বই ফেরত নিচ্ছে শিক্ষা অফিস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্মের বই ফেরত নিচ্ছে শিক্ষা অফিস
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্মের বই ফেরত নিচ্ছে শিক্ষা অফিস

Last updated: 2024/01/03 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: দেশব্যাপী বই উৎসবের কয়েক ঘন্টা পরই সাতক্ষীরায় ১ হাজার ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের থেকে ইসলাম ধর্মের সকল বই ফেরত নিচ্ছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
১ জানুয়ারি বই উৎসবের পরপরই শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত ওই পাঠ্যবই ফেরত নেয়ার জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তারা। এরপর থেকে ওই পাঠ্যবই শিক্ষার্থীদের থেকে ফেরত নেওয়া শুরু করেন ওইসমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তবে কেন ও কিসের জন্য এই পাঠ্যবই ফেরত নেয়া হচ্ছে সেব্যাপারে মুখ খুলতে রাজি নন কেউ।
মঙ্গলবার সাতক্ষীরা শহরের টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেয়ে দেখা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতি ওই বিদ্যালয়ে ইসলাম ধর্মের সকল বই জমা দিচ্ছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। যারা আসতে কিংবা বই জমা দিতে দেরি করছে তাদেরকে মুঠোফোনে দ্রুত বই জমা দেয়ার নির্দেশনা দিচ্ছেন দায়িত্বরা শিক্ষা কর্মকর্তারা।
বই জমা দিতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা করার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বই বিতরণের পর স্ব স্ব ক্লাসটারের সহকারী শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে তৃতীয় শ্রেণীর বিতরণকৃত ইসলাম ধর্মের সকল বই মঙ্গলবার ১১টার ভিতরে ফেরত দেয়ার জন্য বলেন। এজন্য আমরা তাৎক্ষণিকভাবে থেকে বই ফেরত নেয়ার উদ্যোগ গ্রহণ করি। অনেক শিক্ষার্থী স্কুলে না আসলেও আমরা শিক্ষকরা তাদের বাসাতে যেয়ে বই সংগ্রহ করে নিয়ে এসেছি। তবে কেন বা কিসের জন্য এই বই ফেরত নেওয়া হচ্ছে সে ব্যাপারে কোন কিছু জানেননা বলে দাবি করেন তারা।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্র, নজরুল ইসলাম, রবিউল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা কাজ করছি। কোন কিছু জানার থাকলে তাদের কাছে শুনতে পারেন। এ ব্যাপারে আমরা কেউ কোন কিছু জানিনা।
সাতক্ষীরা সদর উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ভিতরে ইসলাম ধর্মের ৮হাজার ১৫০টি বই বিতরণ করা হয়েছে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সকাল থেকে শিক্ষকদের থেকে বই সংগ্রহ করছি। পরবর্তীতে তারা যে নির্দেশনা দেবেন আমরা সেটা পালন করবো।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া চৌধুরী বলেন, প্রিন্টিং মিসটেকের কারনে বইগুলো তুলে নেয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হোসনে ইসায়মিন করিমী বলেন, সাতক্ষীরা জেলার সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্মের সকল বই শিক্ষার্থীদের থেকে ফেরত নেওয়া হচ্ছে। বইতে কোন প্রকার ভুল আছে কিনা সেটা দেখার জন্য।
শুধুমাত্র তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্মের পাঠ্য বই কেন ফেরত নেওয়া হচ্ছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনকিছু বলা সম্ভব না। বিষয়টা আমরা আপনাদের পরে ক্লিয়ার করতে পারবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ঘনকুয়াশার সাথে হঠাৎ জেঁকে বসেছে শীত
Next Article এক সপ্তাহ পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?