By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় বাড়ছে মানহীন বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় বাড়ছে মানহীন বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা
সাতক্ষীরা

সাতক্ষীরায় বাড়ছে মানহীন বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা

Last updated: 2025/04/25 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর ‌ : জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত কমে গেছে। কয়েক বছরে মাটিতে বেড়েছে লবণাক্ততা। সাতক্ষীরা জেলার বেশির ভাগ নলকূপের পানি আর্সেনিক, আয়রন ও লবণযুক্ত, যা পানের উপযোগী নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির সংকটের এ সুযোগে গড়ে উঠেছে ৫০০-এর বেশি অনুমোদনবিহীন বোতলজাত পানি উৎপাদন কারখানা। এসব কারখানায় দিনে ৮০-৯০ লাখ লিটার মানহীন পানি উৎপাদন হচ্ছে, যার পুরোটাই ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে।
সাতক্ষীরার তিনটি পৌরসভাসহ সাতটি উপজেলায়ই কমপক্ষে ২২ লাখ মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। উচ্চ বা মধ্যবিত্ত পরিবারের লোকজন বোতলজাত পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে তাদের ব্যয়ও বাড়ছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত বিএসটিআই খুলনা আঞ্চলিক অফিসের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, জেলায় প্রায় ৫০০-৬০০ বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা রয়েছে। এর মধ্যে সাত বা আটটি কারখানায় লাইসেন্স দেয়া হয়েছে। অনুমোদনহীন পানি উৎপাদনকারী কারখানাগুলোয় মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। তাছাড়া ২০টির মতো কারখানা মালিকের বিরুদ্ধে আদালতে মামলাও রয়েছে।
সবচেয়ে বেশি পানির সংকট রয়েছে উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা। জীবনধারণের প্রয়োজনে অনিরাপদ পানি পানে বাধ্য হচ্ছে এসব অঞ্চলের মানুষ।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধুমঘাট গ্রামের অঞ্জলি রানী ও মিনতি রানী জানান, তাদের গ্রামসহ আশপাশের গ্রামে সুপেয় পানির সংকট তীব্র। অস্বচ্ছল এসব মানুষের পক্ষে নিরাপদ পানি কিনে পান করার সামর্থ্য নেই। তাই জীবনধারণের প্রয়োজনে অধিকাংশ নারী দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করেন। এতে তাদের সাংসারিক কাজ ব্যাহত হয়। শুধু ধুমঘাট নয়, পার্শ্ববর্তী জেলেখালী, মুন্সিগঞ্জ, যতিন্দ্রনগর, ভৈরবনগর, আড়পাংশি ও হরিনগরসহ অনেক গ্রামে সুপেয় পানির সংকট রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত আর্সেনিক, আয়রন ও লবণযুক্ত পানি পান করলে মানুষের লিভার ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার মণ্ডল বলেন, আর্সেনিক, আয়রন ও লবণযুক্ত পানি নিয়মিত পান করা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এর মধ্যে আর্সেনিকযুক্ত পানি একাধারে পান করলে লিভার ও কিডনি আক্রান্তের পাশাপাশি মরণব্যাধি ক্যান্সারও হতে পারে। এছাড়া আয়রনযুক্ত ও লবণাক্ত পানি পান করলে বিভিন্ন ধরনের চর্মরোগের পাশাপাশি পেটের পীড়া দেখা দিতে পারে। সুস্থতার প্রয়োজনে পানি বিশুদ্ধ করা বা ফুটিয়ে পান করার বিকল্প নেই।
বাংলাদেশ কেন্দ্রীয় পানি কমিটির তথ্য বলছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সাতক্ষীরা জেলায় কমপক্ষে ২২ লাখ মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। এখানে শতভাগ নলকূপের পানি আয়রন, আর্সেনিক ও লবণযুক্ত। এর মধ্যে সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলার নলকূপের পানিতে রয়েছে আর্সেনিক ও আয়রন।
এছাড়া শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার নলকূপে রয়েছে লবণ, যা পানের উপযোগী নয়।
সংগঠনটির সভাপতি এবিএম শফিুকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় পানি কমিটির পক্ষ থেকে বিভিন্ন সময় সরকারের কাছে কিছু সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে সরকারিভাবে পর্যাপ্ত পানি শোধনাগার স্থাপন করা, পুকুর খননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা এবং গভীর নলকূপ স্থাপন করা। এছাড়া ভূগর্ভের পানি অপচয় রোধ করার সুপারিশও করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। একজন কৃষকের বোরো চাষের জন্য যে পরিমাণ পানির চাহিদা থাকে, তার তিন গুণ পানি উত্তোলন করা হয় ভূগর্ভ থেকে। ফলে পানির স্তর দিন দিন নিচে চলে যাচ্ছে।
পাশাপাশি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভূগর্ভ থেকে প্রতিদিন যেভাবে পানি উত্তোলন করছে, তাতে পরিবেশ বিপর্যয় ঘটবে বলে মনে করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক সরদার শরীফুল।
তিনি বলেন, নিয়ম হলো বোতলজাত পানি উৎপাদন করতে হলে আগে গভীর পুকুর খনন করতে হবে। তাতে বৃষ্টির পানি সংরক্ষণ করে বোতলজাত পানি উৎপাদন করতে হবে। তবে সাতক্ষীরায় অবৈধ উপায়ে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে বোতলজাত করা হচ্ছে। এসব পানি উৎপাদন কারখানার নেই বিএসটিআইয়ের লাইসেন্স। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা দক্ষ কেমিস্টও নেই। এর পরও বাজারজাত করা হচ্ছে এসব পানি। তৃষ্ণার্ত মানুষও নিরুপায় হয়ে এসব মানহীন পানি কিনছে।
এ প্রসঙ্গে বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা মালিক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি ও তাহা ড্রিংকিং ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী মো. তামিম উদ্দিন বলেন, জেলায় প্রায় ৬০০টি বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা রয়েছে। এসব কারখানায় গড়ে প্রতিদিন ২০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৬০০ বোতল পানি উৎপাদন করা হয়। এর বাইরেও এলাকার মানুষ বাড়ির কলস বা ড্রামে করেও পানি কিনে নিয়ে যায়।
প্রতিটি বোতলের দাম রাখা হয় ১৫ টাকা। জেলায় দিনে ৩ লাখ ৬০ বোতল পানি উৎপাদন হচ্ছে, যার গড় মূল্য ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে ১৬ কোটি ২০ লাখ টাকার পানি বিক্রি হয়। তাহা ড্রিংকিং ওয়াটারসহ সাতটি বোতলজাত পানি উৎপাদনকারী কারখানার বিএসটিআইয়ের লাইসেন্স রয়েছে। বাকিগুলো অনুমোদনহীন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরার কেমিক্যাল মেশানো আম ধরা খেলো ঢাকায়
Next Article প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে দাওয়াতি সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?