By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা
সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা

Last updated: 2026/02/21 at 2:38 PM
জন্মভূমি ডেস্ক 3 hours ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরে ওজোপাডিকোর গ্রাহকদের বিদ্যুতের তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত চার মাসে শহরের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক গ্রাহকের সংযোগের তার চুরি হয়েছে বলে জানা গেছে। বাদ যায়নি মসজিদ-মাদ্রাসাও। এতে শহরজুড়ে গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চোরেরা মূলত তামার তার লক্ষ্য করে চুরি করছে। প্রথমে তারা মিটার বক্স বা খুঁটির ঝুলন্ত তারের কিছু অংশ কেটে পরীক্ষা করছে। সেটি তামার হলে পুরো সংযোগ কেটে নিয়ে যাচ্ছে, আর অ্যালুমিনিয়ামের তার হলে তা ফেলে রেখে যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ চুরি চালাচ্ছে।
ওজোপাডিকোর গ্রাহক সাতক্ষীরা শহরের কাজীপাড়া এলাকার একটি মাদ্রাসার পরিচালক নিজাম উদ্দিন জানান, প্রথম রমজানের রাতে মাদ্রাসার বিদ্যুতের তার চুরি হয়ে যায়। সকালে এসে দেখি পুরো সংযোগ বিচ্ছিন্ন।
একই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘সেহরির পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। মনে হয়েছিল লাইন নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি চোরেরা সংযোগের তার কেটে নিয়ে গেছে।’
মুন্সিপাড়া এলাকার কবিরুল ইসলাম বলেন, ‘সেহরির সময় উঠে দেখি আমাদের বাসায় বিদ্যুৎ নেই, অথচ আশপাশের বাড়িতে আছে। পরে বুঝতে পারি চোরেরা তার চুরি করেছে।’
এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাতক্ষীরা সদর থানায়।
হঠাৎ করে শহরে তার চুরি বেড়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা কাজ করছে। অনেকেই রাত জেগে সংযোগ পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘কয়েকজন গ্রাহক জিডি করেছেন। জিডির সূত্র ধরে পুলিশ চোরদের শনাক্ত করার চেষ্টা করছে। যেসব এলাকায় চুরি হচ্ছে, সেসব এলাকায় টহল জোরদার করা হয়েছে।’
অন্যদিকে ওজোপাডিকো সাতক্ষীরার আবাসিক প্রকৌশলী মো. শোয়াইব হোসেন বলেন, ‘জেলায় ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ৫৮ হাজার ৫৯৮ জন। গত কয়েক মাস ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুতের তার চুরি বৃদ্ধি পেয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।’
এদিকে স্থানীয়দের দাবি, তামার তার চুরি রোধে ভাংড়ি ব্যবসায়ীদের নজরদারিতে আনা ও রাত্রীকালীন টহল আরও জোরদার করা না হলে শহরজুড়ে বিদ্যুৎ সংযোগ নিরাপত্তাহীন হয়ে পড়বে এবং জনভোগান্তি আরও বাড়বে।

জন্মভূমি ডেস্ক February 21, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩
Next Article শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত
আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 1 hour ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 1 hour ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 14 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?