By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় স্বাক্ষর জাল করে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় স্বাক্ষর জাল করে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় স্বাক্ষর জাল করে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

Last updated: 2024/02/11 at 12:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় সরকারি গেজেটভুক্ত অফিসারের স্বাক্ষর জাল করে শরিকের সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
আজ সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার মাদরা গ্রামের মুনছুর সরদারের ছেলে আলাউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়ার মাদরা মৌজায় ৩০৮/৩০৯/৩০১০ ও ৩০৬ দাগসহ অন্যান্য দাগে মোট ২একর সাড়ে ৪৭ শতক সম্পত্তির মধ্যে ৪টি দাগ হতে আমিসহ মা এবং খালাদের ৫০ শতক সম্পত্তি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হলেও জাকির গং বাদী হয়ে আদালতে আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যার মামলা নং- দেং ৩৫/১৪। মামলা চলমান থাকা অবস্থায় তৎকালিন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু (বর্তমানে উপজেলা চেয়ারম্যান) ২০১৫ সালের ২২ জুন একটি আপোষ বন্টননামা করে দেন। সে সময় দুপক্ষের মারপিটের বিষয় নিয়ে আমাদের ৫০ হাজার টাকা জরিমানাও করেন। উক্ত আপোষ বন্টন নামায় জাকির ও কলিম বাদে অন্যরা টিপ সহি দেন। আমরা বাদী পক্ষ সে সময় আপোষ বন্টননামা মেনে নিলেও বিবাদী কলিম ও জাকিরগং মামলা পরিচালনা করতে থাকে। এদিকে, উক্ত মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত কাগজপত্র পর্যালোচনা করে জাকির গংয়ের বিরুদ্ধে রায় দেন। এরপর তারা আবারো দেওয়ানি আপিল ৮৯/১৮ মামলা দায়ের করে। সেখানেও পূর্বের রায় বহাল থাকে। এর প্রেক্ষিতে শান্তিপূর্ণভাবে আমাদের ৫ জন স্ব স্ব সম্পত্তি ভোগদখল করতে থাকি। পরবর্তীতে ৩শ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় থেকে আরো একটি আপোষনামা করা হয়। সেখানে প্রত্যেকের সম্পত্তি প্রাপ্যতা অনুযায়ী বন্টন করে দেন স্থানীয় চেয়ারম্যান-ম্বেবরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
তিনি আরো বলেন, দুটি আপোষ বন্টননামা অমান্য করে কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের স্বাক্ষর জাল করে ভারতীয় ভলিউম বইয়ের ফটোকপি এবং দলিল সত্যয়িত করেন। কিন্তু তারা জানেন না ভারতীয় ভলিউম বই ও দলিল সত্যয়িত করা যায় না। উক্ত জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্ট কাগজপত্রসহ সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে ভূয়ার কেস নং (যার কে নং-৬১৬/২০০৪ এবং ৫৫০/২০০৪) উল্লেখ পূর্বক লিখিত আবেদন করেন জাকিরগং। উল্লেখিত আবেদনে ফজলু এবং বারিছনের স্বাক্ষর জাল করা হয়েছে। কারন ফজলু এবং বারিছন স্বাক্ষর করতে পারে না। বিগত সময়ে আপোষ বন্টননামায় তারা টিপ সহি দিয়েছিলেন। অভিযোগটি বর্তমানে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) এর কাছে তদন্তাধীন আছে। বিষয়টি আমরা অবগত হয়ে ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকে কাগজপত্রে তুলে জানতে পারি ভলিউম বইয়ের ফটোকপিতে কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের স্বাক্ষরের বিষয়টি। তখন হারুন অর রশিদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ওই স্বাক্ষর আমার না। কিন্তু এ বিষয়ে তিনি ডায়েরি করা বা অন্য কোন পদক্ষেপ নেননি। তিনি স্বাক্ষর অস্বীকার করছেন অথচ কোন ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা অনেকটা সন্দিহান হয়ে পড়েছি।
আমি জাল স্বাক্ষরের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ ন্যায় বিচারের দাবিতে তালা-কলারোয়া আসনের এমপি মহোদয়, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাউদকান্দিতে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
Next Article আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে নলতার ওরছ শরীফ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?