By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাফ শিরোপা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সাফ শিরোপা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সাফ শিরোপা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ

Last updated: 2024/03/11 at 4:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ (সোমবার) দুপুর নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছেছে প্রীতি-ইয়ারজানরা।

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের নারীদের জয়রথ চলছেই। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম শিরোপার পর এবার সাফ অ-১৬ টুর্নামেন্টে একক শিরোপা। গতকাল টাইব্রেকারে ভারতকে হারিয়ে নেপালের মাটিতে চ্যাম্পিয়নের উল্লাস করেছে বাংলাদেশ।

নেপালের কাঠমন্ডুতে গতকালকের ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে জয়লাভ করে বাংলাদেশ। টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটিই তিনি ফিরিয়ে দেন। বিশেষ করে ভারতের শেষ শটটি সেভ করতে পারায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে।

এদিকে, মাঠের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ শিরোপাজয়ীরা। ‘১৬ নিচে যারা (মেয়ে) তারা তো ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। তাদেরকে আমি ডাকবো এবং তাদেরকে ডেকে প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব’—আজ (সোমবার) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ক্রীড়ামোদী হিসেবে আলাদা সুখ্যাতি আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়াবিদ ও সংগঠকদের নানাভাবে সহযোগিতা করে থাকেন তিনি। এবারও তার ব্যত্যয় হচ্ছে না।

এর আগে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরো একটি সাফল্য সৃষ্টি করলো।

পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলার কন্যারা দারুণ খেলেছে। গত ম্যাচে তারা ৬-০ গোলে ভুটানকে উড়িয়ে দেয়। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে সাংবাদিক বৃষ্টির লাশ বুঝে পেল পরিবার
Next Article রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ বহাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 19 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?