By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাফল্যের এক যুগে লেক্সিকন খুলনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > সাফল্যের এক যুগে লেক্সিকন খুলনা
খুলনাজেলার খবরমহানগরসর্বশেষ খবর

সাফল্যের এক যুগে লেক্সিকন খুলনা

Last updated: 2026/01/23 at 1:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক

খুলনার ইংরেজি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রস্তুতির ক্ষেত্রে পরিচিত প্রতিষ্ঠান লেক্সিকন এক যুগের সফল পথচলা অতিক্রম করেছে।

২০১৪ সালের ১ জানুয়ারি রায়পাড়ায় মাত্র ৬০০ বর্গফুট জায়গায় যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ১ জানুয়ারি ১২ বছরে পদার্পণ করে।
শুরু থেকেই লেক্সিকন আইইএলটিএস প্রস্তুতিকে ভিন্নভাবে উপস্থাপন করে আসছে। ২০১৫ সালে ‘গালা স্পিকিং টেস্ট’ এবং ২০১৬ সালে খুলনায় প্রথম এক মাসব্যাপী আইইএলটিএস ক্রাশ কোর্স চালু করে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে নিরালা এলাকায় স্থানান্তরের পর খুলনার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ে।

ধারাবাহিক সাফল্যের কারণে লেক্সিকন IDP-এর সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পায় এবং ২০১৯ সালে British Council-এর ক্লোজড ভেন্যু হিসেবে অনুমোদন লাভ করে।
করোনাকালে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখে লেক্সিকন। এ সময় প্রতিষ্ঠাতা মো. সজিবুল ইসলাম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে CELTA কোর্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে কানাডার Saint Mary’s University থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে একাডেমিক কাঠামোতে আধুনিক পদ্ধতি সংযোজন করেন।

বর্তমানে খুলনা নিউ মার্কেটের বিপরীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ারে প্রায় ৭,৪০০ বর্গফুট জায়গাজুড়ে লেক্সিকনের নিজস্ব ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এখানে আইইএলটিএস কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার ভেন্যু, ও-লেভেল ও এ-লেভেল কেন্দ্র রয়েছে। ২০২৬ সালে চালু হয়েছে পিটিই (PTE) প্রিপারেশন, এআই-ভিত্তিক মক টেস্ট এবং ‘লেক্সিফ্লাই’ উদ্যোগ।

১২ বছর পূর্তি উপলক্ষে গত ২০ জানুয়ারি খুলনা শিল্পকলা একাডেমিতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে British Council Bangladesh-এর অ্যাকাউন্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মুহিব উর রহমান, সিইও সজিবুল ইসলাম, সিওও সানজিদা নওরীন ইসলাম, প্রতিদিন সেবক ডট কমের প্রকাশক আলি আবরার সহ খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক যুগের পথচলা নিয়ে মো. সজিবুল ইসলাম বলেন,
“আমাদের শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্নটা ছিল বড়। এই ১২ বছরে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

দীর্ঘ ১২ বছরে লেক্সিকন ধাপে ধাপে নিজেকে একটি সুসংগঠিত ও বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতি, ভাষা শিক্ষা, পরীক্ষা পরিচালনা এবং বিদেশে উচ্চশিক্ষা-সংক্রান্ত সহায়তা—সব মিলিয়ে লেক্সিকনের এই পথচলা খুলনার শিক্ষা অঙ্গনে একটি ধারাবাহিক অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 21, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতীয় ‌অর্থনৈতিক অবদানে সাতক্ষীরার নদনদী
Next Article সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ, নারীদের কষ্টের শেষ নেই
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?