By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুকমিলার গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুকমিলার গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার
জাতীয়

সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুকমিলার গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার

Last updated: 2025/09/21 at 2:03 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তির নথিপত্রের সন্ধানে তার স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার রাত সাড়ে তিনটা থেকে রোববার ভোর পাঁচটা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।
উপ-পরিচালক মশিউর রহমান সমকালকে বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা কাগজপত্র সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা আরো জানান, সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন আরামিট গ্রুপসহ তার বিভিন্ন সম্পত্তি সংক্রান্ত মোট ২৩ বস্তা ডকুমেন্টস গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর কালুরঘাট আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে এনে রাখা হয়েছিল।
দুদক কর্মকর্তারা জানান, অর্থ পাঁচার, অবৈধ সম্পদ অর্জন এবং ঘুষ লেনদেনের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি মামলা দায়ের করেছে।
মামলার সূত্র ধরে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে আটকের পর রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদে দুদক জানতে পারে সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে অসংখ্যা নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। নথিপত্র উদ্ধারে প্রথম দফায় গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অভিযান চালিয়েছিল দুদক। তবে অভিযানের পূর্বেই নথিপত্র সরিয়ে নেওয়ায় শূন্য হাতে ফিরতে হয়েছিল দুদককে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে দেখা যায়, নথিপত্র সরিয়ে ফেলতে। পরবর্তীতে রোববার রাত সাড়ে তিনটায় ফের অভিযানে নেমে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। ড্রাইভার ইলিয়াস পলাতক রয়েছেন। এছাড়া ওসমান নামে যে প্রতিবেশীর ঘরে নথিগুলো সরানো হয়েছিল তিনিও পলাতক। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান। উদ্ধার হওয়া নথিপত্র বিশ্লেষণ করে এবিষয়ে বিস্তারিতপরে জানানো হবে।
এদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ মো. আবদুর রহমানের আদালতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিষয়ে রোববার আদালত আদেশ দেওয়ার কথা রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

জন্মভূমি ডেস্ক September 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব
Next Article অবশেষে একাদশ শেণির ভর্তিতে ইকিউ-২ কোটা স্থগিত
আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 15 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 15 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?