By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সারাদেশে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৭৪৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সারাদেশে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৭৪৭
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৭৪৭

Last updated: 2024/07/24 at 5:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে ধ্বংসযজ্ঞের ঘটনায় সাঁড়াশি অভিযান চলছে। নাশকতার স্পটের আশপাশ এলাকাসহ অলিগলি, এমনকি বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। সন্দেহ হলে মোবাইল ফোন যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ড বা নাশকতায় সম্পৃক্ততার কোনো আলামত পেলেই আটক করা হচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও চিহ্নিত করা হচ্ছে নাশকতাকারীদের। র‌্যাব-ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট এ কাজে তৎপর রয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, নাশকতার ঘটনায় ঢাকায় এ পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১ হাজার ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশির ভাগ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম নিরব, রফিকুল আলম মজনু ও সাবেক এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত। এছাড়া রাজনৈতিক সম্পৃক্ততাহীন শ্রমজীবী সাধারণ মানুষকেও গ্রেফতার করা হয়েছে।

ঢাকার বাইরে আরও অন্তত ১২১টি মামলায় ১ হাজার ৬৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সারাদেশে অন্তত ১৫৯ মামলায় গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৭৪৭ জনকে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, ঢাকার বিভিন্ন স্থানে নাশকতা চালানো বেশির ভাগই বাইরে থেকে এসেছিল। তারা কিছুদিন আগে এসে বিভিন্ন এলাকার বাসা ও মেসে ওঠে। পরে একটি মহলের নির্দেশনা অনুযায়ী সুযোগ বুঝে নাশকতা চালায়।

এদিকে বিএনপি দাবি করেছে, ঢালাওভাবে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, হত্যা-নাশকতায় জড়িত ছিল না, এমন কাউকে হয়রানি করা হচ্ছে না। সন্দেহভাজন হিসেবে আটকদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা না পেলে ছেড়ে দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এ পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের মোবাইল ফোনের মেসেজ ও অন্য তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তারেক রহমানসহ বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নির্দেশে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। তাদের কেউ নির্দেশ দিয়েছেন; কেউ অর্থ, খাবার, গুলি সরবরাহ করেছেন; কেউ বোমা, ককটেল, গান পাউডার দিয়েছেন। ঢাকায় নাশকতার নেতৃত্বে থাকা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব, সদস্য সচিব আমিনুল হকসহ বহু নেতা এ তালিকায় রয়েছেন। তাদের বেশির ভাগকে আমরা গ্রেফতার ও মোবাইল ফোন জব্দ করেছি। লন্ডন থেকে যে মেসেজটি এসেছিল, সেটিও পর্যালোচনা করেছি। লন্ডন থেকে তারেক রহমানের মেসেজ সরাসরি আসত বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) তরিকুল ইসলাম তেনজিংয়ের কাছে। তিনি বার্তাটি সবাইকে পৌঁছে দেন। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে গিয়ে দেখা যায়, তিনি ঘরে বসে মদ খাচ্ছেন আর মেসেজ পাঠাচ্ছেন। মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত নেতারা কীভাবে কর্মীদের টাকা দিয়েছেন, সেটিও জানা গেছে। নারকীয় তাণ্ডব চালিয়ে, নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশকে অকার্যকর করার পরিকল্পনা করেছিলেন। জিজ্ঞাসাবাদে তারা এমন নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন।

ডিবিপ্রধান বলেন, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম, মিয়া গোলাম পরওয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক ও জহির উদ্দিন স্বপন এরই মধ্যে ডিবির রিমান্ডে রয়েছেন। গতকাল সোমবার আরও কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়। তারা হলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম নিরব, রফিকুল আলম মজনু ও এম রাশিদুজ্জামান মিল্লাত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা হত্যা-নাশকতায় জড়িত ছিল না, এমন কাউকে হয়রানি করা হচ্ছে না। আমাদের গোয়েন্দা নজরদারি ছিল বলেই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে।

ঢাকার বাইরেও গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ বিএনপি-জামাতের সদস্য বলে সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের জানান নিজ নিজ জেলার পুলিশ কর্মকর্তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নরসিংদী কারাগারের সুপার ও জেলার বরখাস্ত
Next Article ইন্টারনেট বন্ধের মধ্যে রাজধানীতে যা ঘটেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago
জাতীয়

বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ

By Online Desk 2 hours ago
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?