By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সারারাত মদপান করতাম : আমির খান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > সারারাত মদপান করতাম : আমির খান
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

সারারাত মদপান করতাম : আমির খান

Last updated: 2024/12/26 at 3:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে ভক্তমহলে সবসময়ই চর্চা চলতে থাকে। যে কারণে তারকাদের জীবনে গোপনীয়তা ধরে রাখা হয়ে যায় বড্ড কঠিন। তবুও তাদের কিছু বিষয় থেকে যায় সকলের অজানা।

যেটাও কোনো একটা সময় অভিনয়শিল্পীরা নিজেরাই ফাঁস করে দেন। বলিউড অভিনেতা আমির খানেরও কিছু বদভ্যাস ছিল। যার মধ্যে একটি হলো ধূমপান। একটা সময় তার জীবন এতটাই বাঁধনহীন হয়ে পড়েছিল, যে তিনি নিজের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির মুখোমুখি হয়েছিলেন অভিনেতা নানা পাটেকরের। যেখানে তাকে বলতে শোনা যায়, সিনেমা তার জীবনধারণের ওষুধ। শুধু তাই নয়, আমিরের কথায়- তিনি যখন কোনও ছবিতে কাজ করেন, একমাত্র তখনই নিয়ম-কানুনের ধার ধারেন।

শুধু তাই নয়, আমির নিজেকে ‘নিয়ম-শৃঙ্খলাহীন’ হিসেবেও বর্ণনা করেন। পাশে বসে থাকা নানা পাটেকর জিজ্ঞাসা করেন, সিনেমার শুটিংয়ের জন্য সময়মতো উপস্থিত হন কি না?

অভিনেতা একগাল হেসে জবাব দেন, ‘হ্যাঁ সেটা হই। সিনেমার ক্ষেত্রে আমি শৃঙ্খলাহীন নই। তবে আমি জীবনের প্রতি ক্ষেত্রে সবটা মেনে চলতে পারি না।’

এসময় আমির তার কিছু খারাপ অভ্যাসের কথা উল্লেখ করে বলেন, ‘আমি একটা সময় টানা ধূমপান করতাম। এমনকী মদপানও করতাম। যদিও এখন মদপান ছেড়ে দিয়েছি। তবে আগে যখন মদপান করতাম, তখন এমন হতো- সারারাত টানা খেয়ে যেতাম।’

নিজেকে একজন ‘চরমপন্থী’ বলে অভিহিত করেন আমির। তিনি বলেন, ‘সমস্যা হলো আমি একজন চরমপন্থী মানুষ। আমি যা করেছি সেটা চালিয়েই গিয়েছি। এটা যে ভালো কাজ নয়, সেটা বুঝতে পারি। ভুল করছি অনুভব করি কিন্তু নিজেকে আটকাতে পারি না।’

অভিনেতা বলেন, যখন তিনি একটি সিনেমায় কাজ শুরু করেন তখন সব নিয়মের পরিবর্তন হয়ে যায়। তাই নানা পাটেকর তাকে পরামর্শ দেন, সিনেমা তৈরির কাজ চালিয়ে যেতে হবে।

প্রতিক্রিয়ায় ‘দঙ্গল’ অভিনেতা বলেন, ‘আমি ভেবেছিলাম যে আমি এখন বছরে একটি মাত্র ছবি করব, অথবা তিন বছরে একটি ছবি করব।’

আমির খানকে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে শেষ অভিনয়ে দেখা গিয়েছিল। বর্তমানে তার পরবর্তী প্রজেক্ট ‘সিতারে জমিন পার’-এর কাজ চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে নারীকে কুপিয়ে হত্যা
Next Article আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 36 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 38 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 39 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?