By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে সাংগঠনিক ব্যবস্থা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে সাংগঠনিক ব্যবস্থা
খুলনারাজনীতি

সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে সাংগঠনিক ব্যবস্থা

Last updated: 2023/04/30 at 1:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

৮, ৯, ১০ ও ১১ মে নগরীর চার থানা বিএনপির সম্মেলন

বিজ্ঞপ্তি : মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দূরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংস করায় বড় ধরনের খেসারত দিতে হবে সরকারকে। কোনো দেন-দরবার নয়, কোনো আলোচনা নয়। অবৈধ সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে বাধ্য করা হবে। দেশের জনগণ আজ অতিষ্ঠ। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। শনিবার বেলা ১১টায় মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম, জালাল শরিফ, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন প্রমুখ।

যেহেতু বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দল কোন নির্বাচনে যাবে না সেহেতু সভা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেউ অংশগ্রহণ করলে বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেই বা সেই সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে আগামী ৮, ৯, ১০ ও ১১ মে’ নগরীর সদর, সোনাডাঙ্গা থানা, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে সৈয়দা রেহেনা ঈসাকে আহবায়ক করে এড. নুরুল হাসান রুবা ও এড. মাসুম রশিদকে সদস্য করে তিন সদস্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। সভা থেকে নির্বাচন কমিশন শনিবার থেকে দলীয় কার্যালয়ে থানার সম্মেলন সম্পন্ন করতে কর্মকান্ড শুরু করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় ২০ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
Next Article সাগরে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার করল কোস্টগার্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?