By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিসি ক্যামেরার আওতায় আসছে -সাতক্ষীরা যশোর- মহাসড়ক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সিসি ক্যামেরার আওতায় আসছে -সাতক্ষীরা যশোর- মহাসড়ক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সিসি ক্যামেরার আওতায় আসছে -সাতক্ষীরা যশোর- মহাসড়ক

Last updated: 2025/05/31 at 12:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর:  যশোর-বেনাপোল এবং নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের ৫৩ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার নজরদারির আওতায় আসছে। মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নিয়েছে যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশ।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, মহাসড়কের পাশে থাকা প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ফিলিং স্টেশনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং ঈদুল আজহার আগেই পুরো প্রকল্প বাস্তবায়নের আশা করা হচ্ছে।
ওসি রোকনুজ্জামান আরও জানান, স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া মহাসড়ক নিরাপদ রাখা সম্ভব নয়। সিসি ক্যামেরা থাকলে দুর্ঘটনা, চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।
হাইওয়ে পুলিশের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যানজট, দুর্ঘটনা ও অপরাধ দমনে সিসি ক্যামেরা অত্যন্ত কার্যকর। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে মহাসড়কমুখী ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হচ্ছে।  এসিআই মোটরস আমড়াখালী শাখার কর্মকর্তা আশরাফুল আলম জানান, ‘পুলিশের চিঠি পাওয়ার পর আমরা দুটি ক্যামেরা স্থাপন করেছি, যা পুরো মহাসড়ক কভার করছে।’
শ্যামলী ফিলিং স্টেশনের পরিচালক মো. আতিয়ার রহমান বলেন, ‘আমাদের স্টেশনে আগে থেকেই ১২টি ক্যামেরা ছিল। এখন সেগুলোর মুখ মহাসড়কের দিকে ফিরিয়ে দিয়েছি। পুরো রাস্তাটি এখন আমাদের নজরদারির মধ্যে।’
হাইওয়ে যশোর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসিম খান জানান, খুলনা রিজিয়ন পুলিশ সুপার জাকারিয়ার নির্দেশনায় ৫৩ কিলোমিটার মহাসড়ক জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এতে যানবাহনের নম্বর প্লেট, অপরাধী ও দুর্ঘটনার তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা
Next Article দাকোপে কুমিরের আক্রমনে মহিলা আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?