By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম

Last updated: 2025/01/16 at 4:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার‌জিস আলম বলেছেন, ‘আমরা সীমান্তে আর কোনও লাশ দেখ‌তে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হ‌য়ে‌ছে তার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কর‌তে হবে।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম শহরের কলেজ মো‌ড়ে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচির শুরু‌তে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীমান্তে হুয়া হত‌্যাকা‌ণ্ডের বিচার এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচি যৌথভা‌বে পালন করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। কুড়িগ্রাম শহর থেকে যাত্রা ক‌রে জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দীঘির পাড় এলাকায় সমাবেশে মিলিত হবে পদযাত্রা‌টি। এরপর সীমান্ত হত‌্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কি‌শোরী ফেলানীর বাড়িতে যাবেন নেতৃবৃন্দ।
বাংলাদেশের সার্বভৌম‌ত্বের ওপর ভারতের হস্ত‌ক্ষে‌পের অভি‌যোগ তুলে সার‌জিস বলেন, ‘আমা‌দের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত ৫৩ বছর ধ‌রে এক‌টি গোষ্ঠী‌কে ক্ষমতার চেয়ারে বসিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে যেভাবে কুক্ষিগত ক‌রে রেখেছিল, বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ২০২৪ সালে তার মোক্ষম জবাব দিয়েছে।’
বাংলাদেশের পক্ষ থেকে ভারতসহ পৃথিবীর সব রাষ্ট্রের উদ্দেশে সার‌জিস বলেন, ‘ভারতসহ বিশ্বের সব দেশ‌কে বল‌তে চাই, আজকের পর থেকে বাংলাদেশের কোনও নাগরিকের প্রতি যদি শকুনের দৃষ্টিতে তাকা‌নোর চেষ্টা ক‌রে তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতাই যথেষ্ট। ছাত্র-জনতা আর কখনও নতজানু হওয়া মেনে নেবে না।’
‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচি থেকে সীমান্ত হত্যা বন্ধের দাবির বার্তা দি‌য়ে তরুণ এই সংগঠক বলেন, ‘আজকের পর থেকে আমা‌দের কোনও ভাই কিংবা বোন যদি কাঁটাতারে ঝুলে থা‌কে তাহলে আমা‌দের পরবর্তী মার্চ ওই কাঁটাতারের দি‌কে হবে। আর সেটা হলে আমা‌দের লক্ষ্য কাঁটাতার ভেদ ক‌রে যতদূর চোখ যায় তত দূর যাবে। যে গণঅভ্যুত্থান হ‌য়ে‌ছে তার স্ফুলিঙ্গ সারা‌ বিশ্বে ছড়িয়ে যাবে। আমরা এই বাংলাদেশের সীমান্তে আর কোনও লাশ দেখ‌তে চাই না। সীমান্তে সব ধরণের মারণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ কর‌তে হবে।’
ফেলানীর স্মৃতিকে বাঁচিয়ে রাখ‌তে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এক‌টি আবাসিক হলের নাম ফেলানীর নামে রাখার দাবি জানান সার‌জিস। প‌রে নাগেশ্বরীর সীমান্তবর্তী রামখানা ইউনিয়নের উদ্দেশে যাত্রা ক‌রে ‘মার্চ ফর ফেলানী’।
কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল, দফতর সম্পাদক জাহিদ আহসান ও সমন্বয়ক রিফাত রিদওয়ানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র মিছিলে পুলিশের বাধা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Next Article গাড়ি জোটেনি ভাগ্যে, সাইফকে অটোয় করে হাসপাতালে নেন ছেলে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 16 minutes ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 17 minutes ago
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

By Staff Reporter 18 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 20 minutes ago
জাতীয়

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

By Staff Reporter 23 minutes ago
জাতীয়

১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Staff Reporter 27 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?