By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সীমান্তে প্রায় ১০ কেজি স্বর্ণের বিস্কুটসহ ভারতীয় পাচারকারী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সীমান্তে প্রায় ১০ কেজি স্বর্ণের বিস্কুটসহ ভারতীয় পাচারকারী আটক
জাতীয়জেলার খবর

সীমান্তে প্রায় ১০ কেজি স্বর্ণের বিস্কুটসহ ভারতীয় পাচারকারী আটক

Last updated: 2022/09/14 at 12:40 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বেনাপোল প্রতিনিধি
এবার ভারত সীমান্তে ৯ কেজি ৭৯২ গ্রাম ওজনের পাঁচ কোটি ভারতীয় রুপির ৮১টি স্বর্ণের বিস্কুটসহ নাজিম মন্ডল (৩১) নামে এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে সে দেশের ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সে উত্তর ২৪ পরগনা জেলার কুলিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা সীমান্ত থেকে স্বর্ণের বিস্কুটগুলো উদ্ধার করা হয়। এই নিয়ে গত চার দিনে তৃতীয় বার সোনা পাচার প্রতিরোধ করলো বিএসএফ। ওপারের বিভিন্ন গনমাধ্যমে জানা যায় এ তথ্য।

ভারতের ৬৮ ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার যোগেন্দ্র অগ্রবাল বলেন, সোমবার সকালে বাগদা সীমান্তে দায়িত্ব পালন করছিল বিএসএফের ৬৮ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় এক পাচারকারী বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের কাছ থেকে এক বাংলাদেশি স্বর্ন পাচারকারীর দেওয়া সোনা ভারতে পাচারের চেষ্টা করে। সে সময় তাকে আটক করে বিএসএফ। তাঁর কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৮১টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। আটক হওয়া বিস্কুটের ওজন ৯ কেজি ৭৯২ গ্রাম। যার বাজার মূল্য ভারতীয় ৫ কোটি ২ লাখ ৮৩ হাজার ৫১১ রুপি।

আটক নাজিমকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে সোমবার আন্তর্জাতিক সীমান্তের কাছে চাষের কাজে গিয়েছিল সে। সেখানে এক বাংলাদেশি তাকে স্বর্ণের বিস্কুট ভর্তি একটি ব্যাগ দিয়েছিল তাকে। যা নিয়ে সে তার গ্রামের দিকে আসছিলেন। তখনই বিএসএফ সদস্যরা তাকে আটক করে। স্বর্ণের বিস্কুট এবং আটক পাচারকারীকে বাগদা কাস্টমসের হাতে তুলে দেওয়াা হয়েছে।

বিএসএফের একটি সূত্রে জানা গেছে, এই নিয়ে গত চার দিনে তিন বার স্বর্ণের চালান আটক করলো বিএসএফ। এর আগে ৭ ও ৯ সেপ্টেম্বর সোনা পাচারের দুটি চালান আটক করে তারা। এ সময় ৪০টি ম্বর্ণের বিস্কুট আটক করেছিল। যার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ রুপি।
ভারতের ৬৮ ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার যোগেন্দ্র অগ্রবাল বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে নতুন উপায়ে পাচারের চেষ্টা করে চোরাকারবারীরা। কিন্তু আমাদের জওয়ানদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা সফল হয় না”। সীমান্ত অপরাধ রুখতে বিএসএফ প্রতিশ্রæতিবদ্ধ বলেও জানিয়েছেন ওই অফিসার।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর বোর্ডে সোয়া লাখ সনদে ভুল
Next Article পিকআপের ভারে ভেঙ্গে পড়লো খালের ব্রীজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?