
জন্মভূমি ডেস্ক : সুনামগঞ্জে ঢলের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল আহমেদের মেয়ে তন্নি (১২), তান্নী (৮) ও ছেলে রবিউল (৩)।