By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবন উপকূলে ‌মিলছে না আর কোকিলের ডাক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবন উপকূলে ‌মিলছে না আর কোকিলের ডাক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন উপকূলে ‌মিলছে না আর কোকিলের ডাক

Last updated: 2025/03/07 at 1:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবন উপকূলে,ঋতুরাজ বসন্তে মিলছে না কোকিলের কুহু কুহু ডাক। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এক একটি ঋতুর এক একটি বৈশিষ্ট্য আছে। শেষ ঋতু হিসাবে কবিগণ বসন্ত নিয়েই বেশি মাথা ঘামিয়েছে। বছরের শেষ ঋতু হিসাবে বসন্তকে রাজা হিসাবে বিবেচনা করেছে।
তবে বসন্তের কোকিল একটি পরিচিত পাখি। এদের চমৎকার গান বসন্তকালকে মুখরিত করে রাখে। বর্তমানে কোকিল আছে সাহিত্যের পাতায়, মানুষের মুখে, গানে-বাগধারায়। কোকিলকণ্ঠী, বসন্তের কোকিল-এমন কত না উপমায় কোকিল ব্যবহৃত হয়। কোকিলের কুহুতান ছাড়া বসন্ত ভাবা যায় না।

তারপরও এখন কোকিল ছাড়াই বসন্ত আসে চলে যায়। সারা দেশেই এখন আর আগেরমতো কোকিলের ডাক শোনা যায় না। হারিয়ে যেতে বসেছে সুরেলা কোকিলের ডাক। সুরেলা পাখি কিংবা গানের পাখি হিসেবে কোকিল আমাদের কাছে পরিচিত।
গ্রামের মেঠোপথ ধরে বা শহরের আশপাশের গাছ-গাছালির নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় দূর থেকে ভেসে আসা কোকিলের সুমধুর সুরে প্রাণের মাঝে ঝঙ্কার তোলেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।
লোকজ ঐতিহ্যের সংগ্রাহকদের কথা, কোকিল আগের মতো দেখাই যায় না। নতুন প্রজন্ম এসব নিয়ে ভাবে না। কোকিলের বংশধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলার শ্যামনগর সরকারি মহাসিন কলেজের সাবেক অধ্যক্ষ ওসমান গনি বলেন এখান থেকে বছর দশে ক আগে বসন্তে এলেই সাথে সাথে চারিদিকে কোকিলের ডাক শোনা যেত এখন আর প্রায় কানে শোনা যায় না এই উপকূলীয় এলাকায় কোকিলের ডাক কখন বসন্ত আসে কখন বসন্ত যায় বোঝাই যায় না আগে বোঝা যেত কোকিল ডাকলে মনে হতো বসন্তকাল,, এর কারণ সংক্রান্ত বিষয় তিনি বলেন কালের পরিবর্তনে সবকিছু উপল অঞ্চল থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এর জন্য দায়ী আমাদের অপকর্ম তার প্রধান কারণ জলবায়ুর পরিবর্তন এই জলব বায়ুর পরিবর্তন ফিরিয়ে আনতে হলে সকলকে নিয়োগ তান্ত্রিক মেনে চলতে হবে,। তিনি আরো বলেন জলবায়ু নিয়ম তান্ত্রিক মেনে চললেও আর হবে না কারণ বাংলাদেশে মানুষের এত পরিমাণ ঘনবসতি যার কারণে একের পর এক সবকিছু হারিয়ে যাচ্ছে,
এ বিষয়ে ভোলা সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোমেন মিঞা বলেন, আগে বসন্তে অন্যান্য দেশ থেকে দ্বীপ জেলা ভোলায় কোকিল আসত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন আর ভোলায় কোকিল দেখা যায় না।
একই বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন বলেন, কয়েক বছর আগে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, চর কুকরি-মুকরি ও ঢালচরে কোকিলের কুহু কুহু ডাক শুনা যেতো। কিন্তু এখন আর কোকিল তেমন দেখা যায় না। আর সুরেলা ডাকও শুনা যায় না।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপকূল সুরক্ষা বাঁধ: সংস্কারেই কেটে গেছে ৫০ বছর!
Next Article যশোরে নারী সহকর্মীকে ধর্ষণের ঘটনায় মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 9 minutes ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 16 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 6 hours ago
সাতক্ষীরা

বেড়েছে দুর্যোগ জীবিকা হারাচ্ছে উপকূলের মানুষ

By Correspondent 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?