By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবন উপকূলের প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা সুরক্ষা’ শীর্ষক গণসংলাপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবন উপকূলের প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা সুরক্ষা’ শীর্ষক গণসংলাপ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবন উপকূলের প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা সুরক্ষা’ শীর্ষক গণসংলাপ

Last updated: 2024/11/22 at 4:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : বাংলাদেশ জলবায়ু জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সুন্দরবন এবং উপকূলীয় বাস্তুতন্ত্র উল্ল্যেখযোগ্য ভাবে পরিবর্তিত হয়েছে। যারা সুন্দরবনের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়না। প্রাকৃতিকভাবে সংবেদনশীল সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও পরিবেশ বিপর্যয়ের কবলে সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় মোংলা দক্ষিণ কাইনমারিতে ‘জলবায়ু ন্যায্যতা এবং সুন্দরবন উপকূলের প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা সুরক্ষা’ শীর্ষক গণসংলাপে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ গণসংলাপ’র আয়োজন করা হয়।

সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে গণসংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রিয় নেতা ইবনুল সাঈদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, ধরা’র প্রচার সমন্বয়ক মামুন কবীর, উপজেলা জাইকা কর্মকর্তা আতিকুল ইসলাম ও সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

গণসংলাপে স্বাগত বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সংগঠক নারীনেত্রী কমলা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকূলের নারীনেত্রী চন্দ্রিকা মন্ডল, স্বপ্না বিশ্বাস, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, কনিকা মন্ডল, তৃষ্ণা সরকার, পরিবেশকর্মী হাছিব সরদার প্রমূখ।

গণসংলাপে পরিবেশ বিষয়ক পুঁথিপাঠ করেন গীতিকার ও গায়ক মোল্লা আল মামুন।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় যথেষ্ট সংবেদনশীল। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোন ভূমিকা নেই অথচ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জলবায়ু এবং পরিবেশের নিরাপত্তার জন্য আমাদের জীবনধারা ও লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে।

জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল বলেন, সুন্দরবনে এবং পশুর নদীতে আগের মতো মাছ পাইনা। জলবায়ু পরিবর্তন, নদী দূষণ এবং বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে মাছের এই আকাল দেখা দিয়েছে। সুন্দরবনে জেলেদের কাছ থেকে কতিপয় বনকর্মকর্তা-কর্মচারি অনৈতিক সুবিধা আদায় করে বলে জেলে নেতৃবৃন্দ গণসংলাপে অভিযোগ উত্থাপন করে বক্তৃতা করেন।

চন্দ্রিকা মন্ডল বলেন, উপকূলে এখন স্বাভাবিক জোয়ারেই আমাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনে প্রতিনিয়ত জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বেড়েই চলেছে। গৃহিণী স্বপ্না বিশ্বাস বলেন উপকূলে খাবার পানির সংকটে আছি আমরা। আমাদের চারিদিকে পানি থৈ থৈ করছে কিন্তু খাবার পানি নেই। জলোচ্ছাসে রাস্তাঘাট ভেঙ্গে চারিদিকে তালিয়ে যায়। লবণাক্তার ফলে ধানচাষ শুন্যের কোঠায় নেমে এসেছে।

সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করতে হবে। বন্যপ্রাণী অপরাধীদের গ্রেফতার করে আইনের আ আনতে হবে। সুন্দরবনকে প্লাস্টিক আওতায় পলিথিন দূষণের কবল থেকে রক্ষা করতে হবে। উপকূলের ৭৩% মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। তাদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। হাওড়ের ন্যায় সুন্দরবন উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। জীবাশ্ম জালানির বিকল্প নবায়নযোগ্য জালানি শক্তির রূপান্তর ঘটাতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংস্কৃতির বিকাশে ৭ কর্মসূচির ঘোষণা
Next Article মাদারীপুরের খুনের ঘটনায় বিএনপি নেতা শাহাদাত গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?