By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনসহ উপকূলে ফিশিংবোট বহরের নিরাপদ আশ্রয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সুন্দরবনসহ উপকূলে ফিশিংবোট বহরের নিরাপদ আশ্রয়
জেলার খবর

সুন্দরবনসহ উপকূলে ফিশিংবোট বহরের নিরাপদ আশ্রয়

Last updated: 2021/09/28 at 11:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

  • উত্তাল বঙ্গোপসাগর
  • তিনটি ফিশিংবোট ডুবি
  • এক জনের মৃত্যু
    শেখ মোহাম্মদ আলী শরণখোলা
    ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় মঙ্গলবার তিনটি ফিশিংবোট ডুবির ঘটনায় রুহুল খা (৫০) নামে এক বোট মালিকের মৃত্যু হয়েছে। এদিকে, প্রবল ঢেউয়ে সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
    পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় মুঠোফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মঙ্গলবার ভোররাত চারটার দিকে দুবলার অফিসকেল্লা ও নারিকেলবাড়ীয়া এলাকার সাগরে দুইটি ফিসিংবোট ডুবে গেছে। এরমধ্যে অফিসকেল্লা এলাকায় বোট মালিক রুহুল খা (৫০) সাগরে ডুবে মারা গেছে। নিহত রুহুল খা বরগুনার পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী গ্রামের এছাহাক খানের পুত্র। অপর বোটের মালিক দক্ষিণ চরদুয়ানী গ্রামের জসিম জোমাদ্দার। দুইটি বোট ডুবিতে সাগরে ভাসমান ১৪ জেলেকে অন্য ফিশিংবোটের জেলেরা উদ্ধার করে নিয়ে গেছে। প্রবল ঢেউয়ে সাগরে মাছ ধরতে না পেরে অনেক ফিশিংবোট দুবলার মেহেরআলী, ভাঙ্গাখাল, ভেদাখালী, নারিকেলবাড়ীয়াসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত ঐ কর্মকর্তা জানান। দুবলার মাঝেরকেল্লা থেকে পিরোজপুরের পাড়েরহাটের আলাল মিয়া নামে এক জেলে মুঠোফোনে জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে মাঝেরকেল্লা এলাকার সাগরে পাড়েরহাটের একটি ফিশিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া ঐ বোটের জেলেদের অন্য বোটের জেলেরা উদ্ধার করেছে।
    বরগুনার পাথরঘাটার ফিশিং ট্রলার মালিক সমিতির নেতা গোলাম মোস্তফা চৌধুরী ও পটুয়াখালীর মহিপুরের মৎস্য আড়ৎদার আলতাফ হোসেন জোমাদ্দার জানান, সোমবার বিকেল থেকে বঙ্গোপসাগরের পরিস্থিতি হঠাৎ খারাপ হলে সাগরে মাছ শিকাররত কয়েক হাজার ফিশিংবোট ঢেউয়ে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলের দিকে ছুটতে থাকে। বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, শরণখোলা অঞ্চলের তিন শতাধিক ফিশিংবোট সুন্দরবনের দুবলা, হিরণপয়েন্ট, কচিখালী, পক্ষিদিয়ারচরসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তিনি দু:খ প্রকাশ করে বলেন, এবছর জেলে মৎস্যজীবিরা চরম আর্থিক ক্ষতিতে পড়েছেন। ৬৫ দিনের অবরোধের পরে জেলেরা তিনদফা সাগরে গিয়ে দুর্যোগের কবলে পড়ে শূণ্য ট্রলার নিয়ে ফিরেছেন। ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে সাগরে মাছ শিকারে গিয়ে জেলেরা আবার দুর্যোগের কবলে পড়েছেন এ যেন মড়ার উপর খাড়ার ঘা বলে তিনি মন্তব্য করেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট September 28, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বে মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশই বাংলাদেশে
Next Article প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বেই আমরা করোনা সংকট মোকাবেলা করতে পারছি : মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
খুলনামহানগর

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?