By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনে দুবলার চরে শিশুশ্রম বাড়ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনে দুবলার চরে শিশুশ্রম বাড়ছে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে দুবলার চরে শিশুশ্রম বাড়ছে

Last updated: 2025/03/04 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনাবেচা হচ্ছে শিশুশ্রম। শুধু তাই নয়, সেখানে স্কুলপড়ুয়া শিশুদের কাটাতে হচ্ছে একরকম বন্দি জীবন। এভাবে দরিদ্রতাকে পুঁজি করছেন মহাজনরা।

অভিযোগ উঠেছে, শিশুশ্রম কেনাবেচা বন্ধে প্রশাসন থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি তুলেছেন মানবাধিকার কর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুশ্রমের আইন না জানা ও আইন না মানার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। দারিদ্র্যের বেড়াজালে আটকে পড়া শিশুদের শৈশব ধ্বংস করে তাদের দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছে। নানা পক্ষ নানারকম যুক্তি দেখালেও এটা স্পষ্ট শ্রম আইনের লঙ্ঘন। কিন্তু এভাবে আর কতদিন?

সম্প্রতি দুবলার চরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৪ বছরের কিশোর সাব্বির আহম্মেদ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে হাবিবুল্লা নামের এক মহাজনের কাছে। মৌসুমের ছয় মাস পুরো সময়টা তাকে থাকতে হবে দুবলার চরে। সে কোনোভাবেই বের হতে পারবে না দুবলার চর এলাকা থেকে। এই বন্দিজীবন আর শারীরিক নির্যাতনের ভয়ে সাব্বির চেষ্টা করেছিল পালানোর। কিন্তু পারেনি। সাব্বিরের মতো আরেকজন ১৪ বছরের সাগর। ছয় মাসের জন্য মাত্র ৩৫ হাজার টাকায় সাগরকে কিনেছে মিজান নামের এক ব্যক্তি। সংসারের অভাব অনটন মেটাতে দুর্গম চরাঞ্চলে দিন-রাত কাজ করছে এই দুই কিশোর।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পুরো দুবলার চরে তাদের মহাজনকে খুঁজে পাওয়া না গেলেও দেখা মেলে আরও কয়েকজন শিশুর। তাদের মধ্যে শিহাব উদ্দিনের (১৩) কাছে জানতে চাওয়া হলে সে বলে, সাতক্ষীরা জেলার আছাব উদ্দিন বহদ্দার তাকে নিয়ে এসেছেন দুবলার চরে। পাঁচ মাস এখানে শুঁটকি প্রক্রিয়ার কাজ শেষে তাকে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাবা বেঁচে নেই, তাই সংসারের ঘানি টানতে সে এই চরে এসেছে।

শিশুদের দিয়ে এভাবে কাজ করানো অপরাধ উল্লেখ করে মোংলা মানবাধিকার সংরক্ষণ কমিটির সভাপতি নুর আলম শেখ এ ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এখনই কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই প্রবণতা বাড়তেই থাকবে। এক্ষেত্রে সরকারের শিশুশ্রম নিরসন নীতি ২০১০-এ যে আইন আছে সেটার পরিবর্তন আনতে হবে।

এ বিষয়ে বন বিভাগের দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুবলার চরে অবস্থানকারীদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া, শিশু শ্রম বন্ধসহ বনের অভ্যন্তরে যাতে কেউ অপরাধ করে পার না পায় সে কারণেই এ বছর আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মৌসুমের  প্রথম সপ্তাহ থেকেই জেলেদের আইডি কার্ড প্রদান শুরু করা হয়েছে। এই আইডি কার্ডে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও সংশ্লিষ্ট বন কর্মকর্তার যৌথ স্বাক্ষর থাকবে। আইডি কার্ড না থাকায় বিগত বছরগুলোতে জেলেদের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। যে যার মতো কাজ ও চলাচল করেছে। কে শিশু আর কে বয়স্ক তাও বোঝা যায়নি। অপরাধ করেও পার পেয়ে গেছে। এখন কার্ডের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত এই বন কর্তার বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল পাওয়া যায়নি দুবলার চরে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুঁটকি উৎপাদনকারী দুবলার চরগুলোতে এ বছর জেলেদের থাকা ও শুঁটকি সংরক্ষণের জন্য ৯৮৫টি ঘর, ৫৭টি ডিপো ও ৯৩টি দোকান ঘর স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। গত মৌসুমের চেয়ে এবার কিছুটা কমিয়ে আনা হয়েছে এই সংখ্যা। শুঁটকি উৎপাদনের লাইসেন্সধারী ১৭ জন বহদ্দার বা মহাজনের অধীনে দুবলার আলোরকোল, মাঝের কিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালারা চরসহ চারটি চরে ১০ হাজারেরও বেশি জেলে ও শ্রমিক অবস্থান করবেন। তারা পাঁচ মাস ধরে সাগরে মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণে নিয়োজিত থাকবেন এই চরগুলোতে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
Next Article কলারোয়ায় ফার্মেসীকে জরিমানার প্রতিবাদে সকল ওষুধের দোকান বন্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?