By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে নৌকা ও জালসহ দুই জেলে আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে নৌকা ও জালসহ দুই জেলে আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে নৌকা ও জালসহ দুই জেলে আটক

Last updated: 2025/10/22 at 9:32 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিস: পূর্ব সুন্দরবনের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বুধবার বিকেলে অভিযান চালিয়ে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে। তিনটি ডিংগি নৌকাসহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাছ ধরার জাল। এ সময় ৬ জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানিয়েছেন। বনবিভাগ সূত্রে জানা যায়, শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আব্দুস সবুরের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার ( ২২ অক্টোবর) বিকেল চারটার দিকে নিয়মিত টহল কালে শেলারচর বনাঞ্চলের সিংগারটেক অভয়ারণ্যের খালে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখতে পেয়ে ৬ জন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় বনরক্ষীরা তিনটি ডিংগি নৌকাসহ দুইজন জেলেকে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাছ ধরার চরপাটা জাল। আটক জেলেরা হচ্ছেন, খুলনার পাইকগাছা উপজেলার খাটুয়ামারি গ্রামের মৃত: মফিল সানার পুত্র মোঃ লাভলু সানা (৫৭) ও একই উপজেলার বেতবুনিয়া গ্রামের মৃত: জেহের আলী গাজীর পুত্র মোঃ নজরুল ইসলাম(৫০)। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে আটক জেলেরা মাছ ধরার পাস নিয়ে অবৈধভাবে অভয়ারণ্যের খালে মাছ ধরার জন্য জাল ফেলেছিলো। নৌকায় পাওয়া পাস অনুযায়ী দেখা যায়, সুন্দরবনের মধ্যে পালিয়ে যাওয়া জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। এ বিষয়ে বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে এসিএফ জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক October 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌সবজি চাষেই ভাগ্য ঘুরেছে হাটছালা গ্রামের ১০০ পরিবারের
Next Article শ্যামনগরে জমি নিয়ে বিরোধ বসত ঘরে আগুন, ও লুটপাট
আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 1 hour ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?