By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুমসহ আটক ২ :অস্ত্র ও গুলি উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুমসহ আটক ২ :অস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাট

সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুমসহ আটক ২ :অস্ত্র ও গুলি উদ্ধার

Last updated: 2026/01/08 at 2:48 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) সহ দুই বনদস্যুকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এসময় দস্যুতা কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অপহরণকারীদের কাছ থেকে নেয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন ধনখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোস্ট গার্ড জানায়, ঢাকা থেকে কয়েকজন পর্যটক গত ২ জানুয়ারি সুন্দরবনের গোল কানন রিসোর্টে ওঠে। এদিন বিকালে রিসোর্ট মালিকসহ তারা ৬ জন বনের নদীতে ভ্রমনে গেলে বনের কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটটি পৌছালে ডাকাত মাসুম বাহিনী তাদের অপহরণ করে। প্রায় ৩ ঘন্টা পর দুই নারী পর্যটকসহ ৪ জনকে ফেরত দিয়ে বাকি দুইজন পর্যটকসহ গোল কানন রিসোর্টের মালিককে জিম্মি করে তাদের হেফাজতে নেয় এবং মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে কোস্ট গার্ড, র্যাব ও পুলিশ যৌথ ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করে। এসময় এ অপহরণরর সাথে সংশ্লিষ্ট এক নারীসহ ৬ জন দস্যুকে আটক করা হয়।
পরে তাদের মুল অধিনায়ক দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধাকে গ্রেফতারের অভিযানে নামে যৌথ বাহিনী। ৭ জানুয়ারী বুধবার রাতে বাহিনীর প্রধান মাসুম সহ দুইজনকে আটক করা হয়।
এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে কোস্ট গার্ড।
এছাড়াও জিম্মি পর্যটকদের পাঁচটি মোবাইল ফোন এবং একটি হাতঘড়িও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত এবং জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কোস্টগার্ড পশ্চিমক জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা মো: আবরার হাসান বলেন, ঢাকা থেকে সুন্দরবনের সৌন্দার্য দেখতে আসা দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ করছে এমন খবর আসে কোস্ট গার্ডের কাছে। পরে প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী দস্যুদের গ্রেফতার করতে অভিযানে নামে। ৪৮ ঘন্টার মধ্যে ৩ পর্যটককে উদ্ধার এবং এর সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়। পরে বাহিনীর প্রধান সহ দুই জনকে অস্ত্র সহ আটক করা হলো। সুন্দরবনের সম্পদ ও দস্যু দমনে কোস্ট গার্ডের অভিযান চলমান আছে।

জন্মভূমি ডেস্ক January 8, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এবার পূর্ব জেরুজালেমে ৩ হাজারের বেশি সেটলার-বাড়ি বানাচ্ছে ইসরায়েল
Next Article জিয়াউল আহসানের মামলায় অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি
আরো পড়ুন
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?