By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনে ফের বেড়েছে হরিণ শিকারীদের তৎপরতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সুন্দরবনে ফের বেড়েছে হরিণ শিকারীদের তৎপরতা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে ফের বেড়েছে হরিণ শিকারীদের তৎপরতা

Last updated: 2023/05/04 at 5:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের অন্যতম আকর্ষণ হরিণ। সুন্দরবনে ঢুকলেই সবসময়ই চোখে পড়ে বনের কোলঘেঁষে বা ছোট ছোট নদীর পাড়ে চিত্রা হরিণের চলাফেরার অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। মায়াবী এই চিত্রা হরিণের দলবেধেঁ রাত-দিন ঘুরে বেড়াতে দেখা যায় বন বিভাগের কোনো কোনো কার্যালয়ের সামনে। সাম্প্রতিক সময়ে এই বনে হরিণের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন বন বিভাগের সাথে জড়িত সংশ্লিষ্টরা। খুলনা অঞ্চলেল বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, এখন সুন্দরবনে প্রবেশ করলেই মায়াবী হরিণের দেখা মিলবে, হরিণের সঙ্গে বাঘও দেখতে পাচ্ছেন পর্যটকরা। হরিণের প্রকৃত সংখ্যা নির্ধারনে ২০১৮ সালে শেষ জরিপ হয়েছিল। ওই জরিপ অনুযায়ী, সুন্দরবনে হরিণ রয়েছে এক থেকে দেড় লাখ। তবে গত বছরের নভেম্বর থেকে সুন্দরবনে হরিণ ও শূকরের সংখ্যা নির্ধারনে গবেষণার কার্যক্রম  শুরু হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে ফলাফল পেতে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন এই বন সংরক্ষক। সুন্দরবনে চিত্রা হরিণের সংখ্যা বাড়লেও চোরা শিকারীদের অপতৎপরতা বন্ধ হচ্ছে না। বন সংলগ্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে চোরা শিকারিরা। বন বিভাগ ও পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৫০ শিকারিকে হরিণের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। সুন্দরবন সংশ্লিষ্ট বাসিন্দারা জানান, যে পরিমান হরিণের মাংস ও চামড়া আটক করা হয়, তার থেকে কয়েকগুন পরিমান হরিণ শিকার করা হয়। ঝটিকা দু-একটি অভিযানে মাংস, চামড়া ও মাথা উদ্ধার হলেও মূল শিকারি ও পাচারকারীরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। আটক হয় শুধু হরিণ বহনকারীরা। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ফাঁদসহ নানা কৌশলে সুন্দরবনের হরিণ শিকার করেন তারা। সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বেড়েছে হরিণ শিকারিদের তৎপরতা। এসব হরিণের মাংস আবার হরহামেশাই বিক্রি হচ্ছে বন সংলগ্ন বিভিন্ন এলাকায়। হরিণ শিকারের পাশাপাশি বনের অন্যপ্রাণিরাও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ডজন-ডজন হরিণ শিকার হলেও তা নিয়ে খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। খুলনার কয়রা উপজেলার পূর্ব ঘড়িলাল এলাকা থেকে তিন মণ হরিণের মাংস উদ্ধার করে কোষ্টগার্ডের সদস্যরা। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আব্দুর রহমান জানান, সোমবার ভোরে নিয়মিত টহলের সময় কয়রার পূর্ব ঘড়িলাল এলাকায় একটি নৌকায় তল্লাশী করে প্রায় ১২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় শাহ আলম নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসীন হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু শিকারের ঘটনা ঘটলেও সেটা আগের চেয়েও অনেক কম, মানুষের মাঝে সচেতনতা তৈরি না হলে হরিণ শিকার বন্ধ করা সম্ভব নয়। অল্প সংখ্যক জনবল দিয়ে এতো বড় ম্যানগ্রোভ বনে অপরাধ নিয়ন্ত্রন করতে হিমশিম খেতে হয় বন বিভাগকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত
Next Article ওয়ার্ড পরিক্রমা-২: মাদক ও জলাবদ্ধতা মুক্ত মডেল ওয়ার্ড প্রত্যাশা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 12 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?