By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬৫
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬৫

Last updated: 2025/06/18 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ‌সুন্দরবনের বাঁকে বাঁকে দলে দলে হরিণের অবাধ বিচরণ বলে দেয় হরিণ বাড়ার সংখ্যা। বর্তমানে সুন্দরবনে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি হরিণ রয়েছে। এর আগে ২০০৪ সালে হরিণের সংখ্যা ছিল ৮৩ হাজারটি। সেই হিসেবে ১৯ বছরের ব্যবধানে সুন্দরবনে হরিণের বেড়েছে ৫৩ হাজার ৬০৪টি।
কয়েক বছরে সুন্দরবনে হরিণের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন বন বিভাগ, গবেষক ও বনজীবীরা।
সুন্দরবনে কী পরিমাণ হরিণ আছে তা জানতে চাইলে খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এক জরিপ চালানো হয়।

হরিণ বৃদ্ধির কারণ হিসেবে বন কর্মকর্তারা বলেন, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের নিয়মিত টহলের কারণে হরিণ শিকারের সুযোগ কমে গেছে। সুন্দরবনে রাসমেলা বন্ধ হয়ে যাওয়া ও সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ায় হরিণ শিকার কমেছে।
এছাড়া সুন্দরবনে অভয়ারণ্য বৃদ্ধি ও আবাসস্থলের উন্নয়ন ঘটায় বন্যপ্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সে কারণেও হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সুন্দরবনে বেশ কিছু পর্যটন স্পটে হরহামেশাই হরিণ দেখতে পান পর্যটকেরা। দূর থেকে মানুষের শব্দ পেলেই ছুটে গিয়ে ঘন বনে লুকায়।

বন বিভাগের অনেক কার্যালয়ে দিনরাত সব সময়ই হরিণের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়। পূর্ব সুন্দরবনের কটকা, করমজল, হিরণপয়েন্ট, কচিখালী, সুপতি, ঢাংমারী, কোকিলমুণি, দুবলা অফিস পাড়ায় অসংখ্য হরিণ বনরক্ষীদের পাশাপাশি বিচরণ করতে দেখা যায়।
মানুষের সঙ্গে হরিণের সবচেয়ে বেশি সখ্য দেখা যায় করমজল ও কটকা অভয়ারণ্য এলাকায়। করমজলে পর্যটকরা তাদের স্বপ্নের মায়াবী চিত্রল হরিণগুলোকে নিজেদের হাতে খাবার খাওয়াতে পেরে ধন্য মনে করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের নদ-নদী থেকে শামুক ধরলে আইনগত ব্যবস্থা, বনবিভাগের মাইকিং
Next Article শ্যামনগরে ৭০টি দুর্গাপূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়, অপেক্ষায় দর্শনার্থীরা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?