By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনের ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও বরফ জব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনের ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও বরফ জব্দ
বাগেরহাট

সুন্দরবনের ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও বরফ জব্দ

Last updated: 2025/07/19 at 7:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 7 months ago
Share
SHARE

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে শনিবার ভোর রাতে বনরক্ষীরা এবার একটি ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার নাইলনের ফাঁদ,বরফ ও আনুষঙ্গিক মালামাল জব্দ করেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (১৯ জুলাই) ভোর রাত তিনটার দিকে নদীতে টহল কালে কটকা-কচিখালী সীমানার টাইগার ভারানী এলাকায় রাতের আধারে বিপরীত দিক থেকে একটি ট্রলার চালিয়ে তাদের দিকে আসতে দেখে। বনরক্ষীরা টর্চ লাইটের আলো জ্বালিয়ে ট্রলার থামাতে সংকেত দেয় । এ সময় ট্রলারে থাকা লোকেরা দ্রুত ট্রলারটি বনের পাশে ভিড়িয়ে লাফিয়ে পড়ে তারা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে ৮০ কেজি পরিমাণ ৩ বস্তা নাইলনের তৈরী হরিণধরা মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ছুড়ি ও হাড়িপাতিল জব্দ করে। বনরক্ষীরা শিকারীদের ফেলে যাওয়া ফাঁদসহ ট্রলার শনিবার ভোরে কটকা অফিসে নিয়ে আসেন। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তিনি ৩ জনকে ট্রলার থেকে লাফিয়ে পড়তে দেখেছেন। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা হরিণ শিকারীদের বড় ধরনের একটি মিশন ব্যর্থ করে দিয়েছেন। শিকারীদের প্রস্ততি দেখে মনে হচ্ছে ফাঁদ ও ট্রলার আটক না হলে অনেক হরিণ মারা পরতো। হরিণ শিকারীদের প্রতিরোধে সুন্দরবনে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বলে ডিএফও জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে সন্তান প্রসবের পর মায়ের মৃত্যু, স্বামী গ্রেপ্তার
Next Article মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী হত্যায় ১২ জনকে আসামী করে মামলা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 13 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?