By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সেনেগালের বিশ্বমঞ্চে বাংলাদেশি হাফেজ আবু রায়হানের ‌‌‘বিশ্বজয়’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সেনেগালের বিশ্বমঞ্চে বাংলাদেশি হাফেজ আবু রায়হানের ‌‌‘বিশ্বজয়’
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সেনেগালের বিশ্বমঞ্চে বাংলাদেশি হাফেজ আবু রায়হানের ‌‌‘বিশ্বজয়’

Last updated: 2024/04/08 at 4:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফের বিশ্বমঞ্চে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ এর আসরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু রায়হান ১ম স্থান অর্জন করেছে।

হাফেজ আবু রায়হান মুফতি আবদুল কাইয়ুম মোল্লা পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সে গত ২৪ ডিসেম্বর রাজধানীর লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব থেকে তাকে নির্বাচিত করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। এরপর সংস্থাটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে।

সে গত ২রা এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশ ত্যাগ করে এবং বর্তমানে তারা সেনেগালে অবস্থান করছে। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম বিশ্ব কুরআন প্রতিযোগিতা ২০২৪ এর আসরে, বিশ্বের উল্লেখযোগ্য ২৮ টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে।

গতকাল রোববার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত দশটায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ১ম স্থান অর্জন করে বাংলাদেশ, ২য় স্থান অর্জন করে মিশর এবং তৃতীয় স্থান অর্জন করে সেনেগাল। প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার ইউএস ডলার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার ইউএস ডলার, তৃতীয় পুরস্কার ৩ হাজার ডলার রয়েছে।

বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু রায়হানকে পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার ইউএস ডলার, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন শায়েখ ইব্রাহিম নিয়াস আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রধান ড. শায়েখ আব্দুল মালিক নিয়াস। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কার মূল্য ২১ লক্ষ ৯২ হাজার টাকার থেকেও বেশি।

এর আগে শিশু ক্বারি হিসেবে খ্যাতি পাওয়া হাফেজ আবু রায়হান ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটিশো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী
Next Article সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?