By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সেন্টমার্টিন নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কখনও আলোচনা হয়নি; যুক্তরাষ্ট্রের মুখপাত্র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সেন্টমার্টিন নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কখনও আলোচনা হয়নি; যুক্তরাষ্ট্রের মুখপাত্র
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সেন্টমার্টিন নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কখনও আলোচনা হয়নি; যুক্তরাষ্ট্রের মুখপাত্র

Last updated: 2023/06/27 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের সঙ্গে কখনও কোনও ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেন্টমার্টিন দ্বীপ নিয়ে করা মন্তব্যের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ছোট দ্বীপ সেন্টমার্টিন দখল করতে চায়। আর প্রধান বিরোধীদল বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে এটা বিক্রি করতে চায়। যে কারণে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে।

এসব অভিযোগের বিষয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি কেবল বলব যে, এটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি এবং আমরা সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে কখনই কোনও ধরনের আলোচনা করিনি। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আমরা মূল্যায়ন করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনসহ গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে আরও জোরদার করার চেষ্টা করছি।’

এছাড়া সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ছয় সদস্যের চিঠির বিষয়ে ম্যাথিউ মিলারের কাছে জানতে চান ওই সাংবাদিক।

এর জবাবে মিলার বলেন, ‘আমি চিঠিটি দেখিনি। আমি এটা সম্পর্কে মন্তব্য করার আগে বিস্তারিত পর্যালোচনা করতে চাই।’

উল্লেখ্য, গত বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কারও কাছে এ দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে লিজ দেবো, তাহলে ক্ষমতা থাকার কোনও অসুবিধা নেই। আমার দ্বারা এটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না।

তিনি বলেন, আমাদের সংবিধানে বলা আছে যে একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান দ্বারাই প্রতিস্থাপিত হবে। এটা যেমন উচ্চ আদালতের রায়ে আছে, এটা আমাদের সংবিধানেও আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
Next Article ‘বিয়ে না করলে লিটনের ফ্লাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন?’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 3 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?