By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্কুল-কলেজ খোলার আশায় রিকশাচালকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > স্কুল-কলেজ খোলার আশায় রিকশাচালকরা
Uncategorized

স্কুল-কলেজ খোলার আশায় রিকশাচালকরা

Last updated: 2021/03/04 at 12:09 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী

ছোট বড় গণপরিবহনের পাশাপামি খুলনা নগরবাসীর চলাচলের আরেকটি বহুল প্রচলিত বাহন হলো রিকশা। নির্দিষ্টে গন্তব্যে বাসের তুলনায় রিকশার ভাড়া কয়েকগুন বেশি হলেও স্বাচ্ছন্দ্য ও সহজলভ্যতার জন্যই রিকশায় চড়ে মানুষ। রিকশা ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে রিকশাচালকদের দাবি, তারা বেশি ভাড়া চান না। দুরত্ব বুঝে ভাড়া নেন। তারা জানান, দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় আগের চেয়ে আয় কম হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এখনকার চেয়ে আয় ভালো হবে বলে তাদের আশা।। নগরীর ডাকবাংলা মেড়ের এপিসি স্কুল সংলগ্ন এলাকায় রিকশা চালান রহিম। তিনি দৈনিক জন্মভূমিকে বলেন, সপ্তাহের সাত দিন সাত রকম আয় হয়।সকাল ১০ টার দিকে বের হয়ে রাত ৯ টা পর্যন্ত চালাই। রিকশার জমা আর খাওয়া বাবদ দুইশ টাকা বাদ দিয়ে চার-পাঁচশ টাকা থাকে। করোনার কারনে ভাড়া আগের চেয়ে কম দাবি করে এই রিকশাচালক বলেন, আগে এ এলাকায় রিকশা চালাতাম, ছাত্র-ছাত্রী শিক্ষকসহ অনেকেই আসতো। এখন তো স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় বন্ধ, তাই এদিকে আর তেমন রিকশা চালানো হয় না। ভাড়া বেশি চান কিনা, জানতে চাইলে রহিম বলেন, আমরা কখনো ভাড়া বেশি চাই না। আর দিন দিন জিনিসের দাম যে হারে বাড়ছে, আবার বেশি দূরত্বের জায়গা হলে সেভাবে আমরা ভাড়া চাই। নগরীর গল্লাসারী এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় রিকশা চালিয়ে যাচ্ছিলেন হাফিজ সরদার।রিকশায় উঠে আলাপচারিতায় এক পর্যায়ে তিনি বলেন, আগের থেকে তো ভালো আছি। লকডাইনের মাঝে খুব কষ্ট ছিল। এখন তো রিকশার ভাড়া মিটিয়ে যা থাকে তাই দিয়ে বউ, ছেলে মেয়ে নিয়ে মোটামুটি চলে যাচ্ছে। নগরীর শান্তিধাম মোড় থেকে বাংলাদেশ ব্যাংকের দিকে যাচ্ছিলেন ব্যাংকার আফরোজা খাতুন। রিকশার জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি বললেন, এখান থেকে ২০ টাকাই ভাড়া।তবে মাঝে মাঝে রিকশাওয়ালারা ২৫ থেকে ৩০ টাকাও চেয়ে বসেন। অনেকে না বুঝেই আবার অনেকে ইচ্ছে করেই চান। নগরীর শামসুর রহমান রোডে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় দাড়িঁয়ে ছিলেন রমজান। তিনি বলেন, আগের চেয়ে ভাড়া একটু কম। তিনি প্রতিদিন ডুমুরিয়া থেকে খুলনায় আসেন রিক্সা নিয়ে। দৈনিক তিন-চারশ টাকা আয় হয় তার। যা দিয়ে সংসারের খরচ ভালোভাবে চলে যায় তার।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Next Article খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২ এপ্রিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 5 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?