By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : নিশ্চিদ্র নিরাপত্তায় থাকবেন ভিভিআইপিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : নিশ্চিদ্র নিরাপত্তায় থাকবেন ভিভিআইপিরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : নিশ্চিদ্র নিরাপত্তায় থাকবেন ভিভিআইপিরা

Last updated: 2021/03/16 at 12:01 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সরকার। অনুষ্ঠানমালার ১০ দিনের মধ্যে পাঁচদিন বিদেশি অতিথিরা থাকবেন। এর বাইরেও বিভিন্ন দেশের প্রধান, আন্তর্জাতিক সংস্থা প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এ দিনগুলোর অনুষ্ঠান বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে। প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এ পাঁচদিনের অনুষ্ঠানে নির্ধারিত ৫০০ জন দর্শক থাকতে পারবেন। অনুষ্ঠানের আগে তাদের কোভিড টেস্ট করাতে হবে। টেস্টের কার্যকারিতা থাকবে ৪৮ ঘণ্টা। টেস্টের জন্য পাঁচটি সেন্টারও ঠিক করে দেয়া হয়েছে।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান হবে। এ সময় দেশি-বিদেশি ভিভিআইপি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে বøকরেইড শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ভিভিআইপি অতিথিদের মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে গমনাগমন, উৎসবে যোগদানে নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশ এলাকায় নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভিভিআইপিদের নিরাপত্তা দেয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। ১৭ থকে ২৬ মার্চ পর্যন্ত খুব বেশি প্রয়োজন না হলে চলাচল সীমিত করার অনুরোধ করা হচ্ছে। এ কদিন রাজনৈতিক দলগুলোকে কোনো কর্মসূচি না দেয়ার জন্য অনুরোধ জানান আইজিপি।

খোঁজ নিয়ে জানা যায়, ভিভিআইপি অতিথিদের মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে গমনাগমন, উৎসবে যোগদানে নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশ এলাকায় নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি অতিথিরা থাকবেন সোনারগাঁও হোটেলে। অহেতুক আড্ডা, গণজমায়েত বন্ধের পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় সেজন্য চালানো হচ্ছে বøকরেইড।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-২ এর পক্ষ থেকে স্পেশাল পেট্রোল এবং গোয়েন্দা নজরদারি থাকবে। আশপাশের এলাকায় জঙ্গি সংগঠনগুলো কোনো কিছু যাতে না ঘটাতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। গণমাধ্যমকর্মীদের কাছেও যদি কোনো ধরনের তথ্য থাকে তাহলে তিনি শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার (পুলিশের বিশেষ শাখার প্রধান) মো. মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়ে ক¤েপ্রামাইজের সুযোগ নেই। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ভিভিআইপি নিরাপত্তার যে প্রটোকল রয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। আসন্ন উৎসবে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহŸান জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, ভিভিআইপিরা আসবেন তাই রাজনৈতিক কোনো কর্মসূচি না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, অনুষ্ঠান চলাকালীন ১৭ থেকে ২৬ মার্চ রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কিছুটা ট্রাফিক সমস্যা হতে পারে। এ জন্য নির্ধারিত সময়ের আগেই অফিস-আদালত কিংবা পরীক্ষার জন্য বের হওয়ার অনুরোধ করছি। রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে জনগণের এটুকু স্যাক্রিফাইস করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগের চিন্তা স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদা নিয়ে চলা : প্রধানমন্ত্রী
Next Article দক্ষণিাঞ্চলরে কৃষতিে নতুন সংযোজন : রফতানরি সম্ভাবনা মালচংি ও জবৈ প্রযুক্তি অনুসরণে খুবতিে বগেুনি ক্যাপসকিাম চাষে সাফল্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?