
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বক্তারা
বিজ্ঞপ্তি : স্মার্ট বাংলাদেশ গড়া ও চতুর্থ শিল্পবিপ্লবকে মোকাবিলা করার জন্য কারিগরি শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছে। কেননা শিক্ষার্থীরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের কর্মের অভাব হয় না। দেশে ও দেশের বাইরে এসব শিক্ষার্থীদের কর্মপরিবেশ সুবৃহৎ। তাই সরকারও বিভিন্ন সহযোগিতার মধ্যদিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পূর্বে বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তারা আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি সর্বোত্তম ব্যবহারের প্রয়োজন। এর মাধ্যমে প্রয়োজন মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের দক্ষতা বাড়িয়ে দারিদ্র বিমোচনে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধিক রার লক্ষে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
খুলনা পলিটেকনিক ইসস্টিটিউটের আয়োজনে বুধবার সকাল সাড়ে নয়টায় নগরীর শিববাড়ি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মোঃ আসরাইল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইসস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর ও বিভগীয় প্রধান (সিভিল ও একাডেমিক ইনচার্জ) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স টেকনোলজি) প্রকৌশলী অলোক সরকার, একাডেমিক ইনচার্জ ও চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী সাখাওয়াত হোসেন, চীফ ইন্সট্রাক্টর (ম্যাকানিক্যাল টেকনোলজী) প্রকৌশলী সুব্রত সাহা, চীফ ইন্সট্রাক্টর (আরএসি) প্রকৌশলী মোবাশ্বিরা সুলতানা মনিরা, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) প্রকৌশলী সুস্মিতা কুন্ডু, চীফ ইন্সট্রাক্টর (ননটেক) মোঃ আতিয়ার রহমান ও সিদ্দিক আলী, চীফ ইন্সট্রাক্টর (পাওয়ার) প্রকৌশলী রফিকুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর (আইপিসিটি) মোঃ শাহীন, চীফ ইন্সট্রাক্টর (ইএনভিটি) মোঃ মাজাহারুল আলম এবং বিভাগীয় প্রধান (সিভিল টেকনোলজি) মিনা মোঃ বুলবুল জাহানসহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া র্যালিতে ইসস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।