By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্মার্ট বাংলাদেশের আরও বেশি অর্থনৈতিক সংযোগ প্রয়োজন : পিটার হাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > স্মার্ট বাংলাদেশের আরও বেশি অর্থনৈতিক সংযোগ প্রয়োজন : পিটার হাস
জাতীয়

স্মার্ট বাংলাদেশের আরও বেশি অর্থনৈতিক সংযোগ প্রয়োজন : পিটার হাস

Last updated: 2023/02/07 at 12:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বিশ্বমঞ্চে নেতা হিসেবে স্থান করে নিতে স্মার্ট বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক সংযোগ প্রয়োজন। তিনি বলেন, ‘বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও বেশি সংযুক্ত হতে হবে এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হলে বৈশ্বিক ব্যবসায়ীদের অবশ্যই বাংলাদেশে একটি স্বাগতিক ও ব্যবসায়িক পরিবেশ খুঁজে পেতে হবে।’

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাস রাজধানীর ইএমকে সেন্টারে ‘বাংলাদেশে অনলাইন ফ্রিডম অ্যান্ড বিজনেস ইনভেস্টমেন্ট’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা মার্কিন ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি যে, তারা এখানে বিনিয়োগ করতে এবং তাদের ব্যবসা বাড়াতে চায়। বাংলাদেশের বাজার খুবই আকর্ষণীয়। এই কারণেই, আমরা সম্প্রতি দূতাবাসে একটি বৈদেশিক বাণিজ্যিক পরিসেবা কার্যালয় খুলেছি।’

হাস বলেন, ‘প্রায় এক বছর আগে বাংলাদেশে আসার পর থেকে যেভাবে ফুডপান্ডা থেকে বিকাশ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দ্রুত গতিতে ডিজিটাল যুগে পা রাখছে তাতে আমি মুগ্ধ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে, বাংলাদেশের আকাঙ্ক্ষা এই শতাব্দীর ডিজিটাল বিশ্বে মূল ভূমিকা পালনের উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে। একই সময়ে বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে। প্রতিটি দেশ, সরকার ও সমাজ নতুন প্রযুক্তির অপ্রতিরোধ্য গতির কারণে নাটকীয় পরিবর্তনের সম্মুখীন হচ্ছে।’

পিটার হাস আরও বলেন, ‘সর্বত্র সরকারকে অবশ্যই এই অনলাইন স্পেস এবং এর সঙ্গে থাকা ব্যবহারকারীর ডেটা পরিচালনা করার জন্য একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করতে হবে, একই সঙ্গে জনগণের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আমাদের মিশনের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হল বাংলাদেশের অর্থনীতির সম্প্রসারণ এবং বৈচিত্র্যের মাধ্যমে অর্জিত টেকসই ও ব্যাপক অংশীদারিত্ব-ভিত্তিক সমৃদ্ধি, যে অর্থনীতি হবে বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের জন্য উন্মুক্ত।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের
Next Article উন্মুক্ত হোক মালয়েশিয়া শ্রমবাজার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?