By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হঠাৎ পেঁয়াজে ঝাঁজ, হাঁকিয়েছে সেঞ্চুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হঠাৎ পেঁয়াজে ঝাঁজ, হাঁকিয়েছে সেঞ্চুরি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হঠাৎ পেঁয়াজে ঝাঁজ, হাঁকিয়েছে সেঞ্চুরি

Last updated: 2024/01/30 at 1:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। সোমবার এ অস্থিরতা আরও বেড়েছে। একদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিপ্রতি সর্বোচ্চ ৩০ টাকা বেড়ে ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা দরে।

গত বছর একই সময় বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪৫ টাকা। এমন পরিস্থিতিতে পণ্যটি কিনতে রীতিমতো নাভিশ্বাস উঠছে প্রায় সব শ্রেণির ক্রেতার। সোমবার (২৯ জানুয়ারি) মহানগরী খুলনার খুচরা বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, একদিনের ব্যবধানে প্রতিকেজি দেশি পেঁয়াজ রাজধানীর খুচরা বাজারে ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজিপ্রতি আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকা।

গত বছরের ৭ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা দেয়। সেই অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।

মূলত এমন পরিস্থিতির পর থেকেই দেশে পেঁয়াজ থাকার পরও হুহু করে বাড়তে থাকে দাম। পরিস্থিতি এমন হয় সারা দেশে পেঁয়াজের কেজি সর্বোচ্চ ২০০-২৪০ টাকা ঠেকানো হয়। তবে এবারই প্রথম নীরব প্রতিবাদ হিসাবে বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কেনা থেকে মুখ ফিরিয়ে নেন ভোক্তা। ফলে পণ্যটি না কেনায় আড়ত থেকে সরবরাহ কমে যায়। অনেক গুদামেই নষ্ট হচ্ছে পেঁয়াজ। পরে দেশীয় নতুন পেঁয়াজ বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম কমতে থাকে।

কিন্তু সোমবার খুলনাসহ সারাদেশে খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকা। যা একদিন আগে বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা। আর গত বছর একই সময় বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। এছাড়া প্রতিকেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা। যা একদিন আগেই ৮৫-৯০ টাকা ছিল। আর গত বছর একই সময় বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা।

বড়বাজারে পেঁয়াজ কিনতে আসা দেলোয়ার হোসেন বলেন, বাজারে যেন কারও নিয়ন্ত্রণ নেই। যে যার মতো পণ্যের দাম নির্ধারণ করছে। আর সরকারসংশ্লিষ্টরা এসি রুমে বসে পণ্যের দাম বাড়বে না বলে গলা ফাটাচ্ছে। বাজারে তদারকি তো দূরের কথা, চোখ মেলে দেখছেও না কী হচ্ছে। ক্রেতাদের কী হাল হচ্ছে। সবাই সবার মতো করে প্রতিদিন একটি একটি করে পণ্যের দাম বাড়িয়ে পরিস্থিতি অনিয়ন্ত্রিত করে তুলছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান গণমাধ্যমকে বলেন, বাজারে এক ধরনের বিশৃঙ্খলা চলছে। বাজার নিয়ন্ত্রণে একাধিক প্রতিষ্ঠান আছে, তারপরও বাজারে নৈরাজ্য থামছে না। যখন যে পণ্যের দাম কমার কথা তখন সেই পণ্যেরও দাম বেড়ে যাচ্ছে। মুখে কঠোর ভ‚মিকা নেওয়ার কথা বললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এজন্য অসাধুরা পণ্যের দাম বাড়াতে সাহস পাচ্ছে। আর প্রতারিত হচ্ছে ভোক্তা।

পাইকারী কাঁচা বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বাজারে মুড়ি কাটা শেষ। নতুন হালি পেঁয়াজের সরবরাহ বাড়তে কিছুদিন সময় লাগবে। এই সুযোগে পাইকাররা আড়ত পর্যায়ে দাম বাড়িয়েছে। যে কারণে খুচরা বাজারেও দাম বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তিনি জানান, পাইকারিতে পাবনার প্রতিমণ পেঁয়াজ ৩২০০-৩৪০০ টাকা কেনা পড়ছে। যা আগে ২৮০০-৩০০০ টাকা ছিল। এই দাম মূলত গতকাল থেকেই বেড়েছে।

পেঁয়াজের হঠাৎ দাম বাড়ার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, এ সময় পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। অসাধু পন্থার প্রমাণ মিললেই আইনের আওতায় আনা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট
Next Article ইসরায়েলের নতুন চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করল হামাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?