By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হত্যা মামলায় শিবচরের আ’লীগ নেতা আতিকুর কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > হত্যা মামলায় শিবচরের আ’লীগ নেতা আতিকুর কারাগারে
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

হত্যা মামলায় শিবচরের আ’লীগ নেতা আতিকুর কারাগারে

Last updated: 2024/12/10 at 8:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মাদারীপুর অফিস : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় দায়ের করা তিনটি হত্যা মামলায় ডিবির হাতে গ্রেফতার মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হান্নান এই আদেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি আতিকুর রহমান মাদবরকে গ্রেফতার করে মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তোলা হয় আদালতে। গ্রেফতার আতিকুর রহমান মাদবর (৫০) শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান। শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুল কুতুবপুর এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শহিদুল ইসলাম জানান, গ্রেফতার আতিকুর রহমাম মাদবরকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হান্নান এই নির্দেশ প্রদান করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় মানবিক সমাজ বিনির্মাণে বিএনপির সম্প্রীতি সমাবেশ
Next Article শ্যামনগরে ধানজাত গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?