By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হত্যা মামলার আসামির ভয়ে আতঙ্কিত পরিবারসহ এলাকাবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > হত্যা মামলার আসামির ভয়ে আতঙ্কিত পরিবারসহ এলাকাবাসী
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

হত্যা মামলার আসামির ভয়ে আতঙ্কিত পরিবারসহ এলাকাবাসী

Last updated: 2023/05/31 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : ৪০ হাজার টাকা চুক্তিতে মৎস্য ব্যবসায়ী মামুন হাসান ওরফে মামুনকে হত্যাচেষ্টা করা হয়। মামুনের ব্যবসায়ীক পাওনা ৭ লাখ টাকা আত্মসাৎ করতে চাঁচড়ার বিএনপি নেতা ঠিকাদার সাইদ তার শ্যালককে রক্ষা করতে এই হত্যাচেষ্টা পরিকল্পনা করা হয়। অপরদিকে পুলিশের প্রেসক্রিপশনে মামলার আসামি না করায় ঘটনার ৫দিন পার হলেও কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। কিন্তু মামুন হত্যাচেষ্টার প্রধান আসামি কিলার রনি পুলিশের নিরব ভুমিকায় সোমবার রাতে চাঁচড়া রায়পাড়ায় বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে।

সে কারণে রনির ভয়ে আতংকিত ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসি। অতি দ্রুত রনিসহ মামুনের হত্যাচেষ্টাকারীদের আটকের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছে এলাকাবাসি।

এই ঘটনার মামলার আসামিরা হলো, চাঁচড়া রায়পাড়া তুলোতলার কামরুল ইসলাম কালা বাবুর ছেলে রনি (২৩), কবির হোসেনের ছেলে মুরাদ হোসেন (২০), সিরাজের ছেলে হাসান (২১), হবির ছেলে গাজী (২০), চাঁচড়া ডালমিল এলাকার মৃত কাদেরের দুই ছেলে কামরুল ইসলাম সুমন (৪২) ও পিন্টু (৪০), চেকপোস্ট এলাকার আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে ঠিকাদার সাইদ (৪২), শংকরপুর বাস টার্মিনাল এলাকার জাফরের ছেলে সজিব (১৯) এবং রায়পাড়ার ছাকিন (১৯)।

বাদী আহত মামুনের বোন তাসলিমা আক্তার রানী মামলায় বলেছেন, তার ভাই মামুন হাসান মীর দীর্ঘদিন ধরে চারা মাছের ব্যবসা করে আসছিলেন। কয়েক মাস পূর্বে স্বল্প সময়ের জন্য ২২ লাখ চারা মাছ (যার মূল্য ৭ লাখ টাকা) আসামি চাঁচড়া ডালমিল এলাকায় পিন্টুর পুকুরে রাখেন। ওই মাছ চুরি করে অন্যত্র বিক্রি করে দেয় পিন্টু। কয়েকদিন পরে চারা মাছ বিক্রি করতে ক্রেতা নিয়ে পিন্টুর পুকুরে ডান  মামুন। এসময় দেখেন কোন মাছ নেই। এরপরে পিন্টুকে চাপ প্রয়োগ করা হলে তিনি চুরি করে বিক্রি করেছেন বলে মামুনের কাছে স্বীকার করেন এবং টাকা ফেরতের জন্য আশ্বাস্ত করেন। সেই মোতাবেক ঘটনার দিন ২৫ মে সন্ধ্যা ৬টার দিকে মাছের সেই পাওনা টাকা পাওয়ার জন্য পিন্টুর কাছে গিয়েছিলেন। টাকা না দেয়ায় ফিরে আসেন মামুন। রেলগেট কয়লাপট্টি পৌছানো মাত্র পিন্টু ভগ্নিপতি ঠিকাদার সাইদ ফোন করে মামুনের অবস্থান সম্পর্কে জানতে চান। অবস্থান সম্পর্কে তথ্য দেয়ার সাথে সাথে সন্ত্রাসী রনির নেতৃত্বে সকল আসামি সেখানে এসে মামুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। শুধু তাই নয় রেল লাইনের পাথর ছুঁড়ে মারে মামুনের সারা শরীরে। পাথরের আঘাতে মামুন পড়ে গেলে তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে আনন্দ উল্লাস করতে করতে চলে যায়। খবর পেয়ে মামুনের স্বজনরা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রে জানা গেছে, এই ঘটনায় মামুনের বোন তাসলিমা আক্তার রানী ৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেন। ওই এজাহারে ঘটনার সাথে জড়িতদের নাম উল্লেক করা হলেও সেটা মানতে নারাজ পুলিশ। ফলে কার নাম থাকবে কিনা সেই প্রেসকিপশন পুলিশ দিয়েছিল। আর পুলিশের দেয়া প্রেসকিপশনে বিএনপি নেতা ঠিকাদার সাইদ, তার শ্যালক পিন্টু, সুমন এবং কামরুলের নাম বাদ দিয়ে আবারও এজাহার লেখানোর কথা বলা হয়। পরে অনেক দেনদরবার করে ওই ৯ জনের নামে মামলা নিয়েছে পুলিশ। কিন্তু ঘটনার ৬দিনেও কোন আসামি আটক করা হয়নি। ফলে মূল আসামি রনি আনন্দ উল্লাসে এবং নিজেদের সন্ত্রাসী কর্মকান্ডকে চাউর করতে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রায়পাড়ায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই ব্যাপারে চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেছেন, একটি বোমা বিস্ফোরণের সংবাদ শুনেছি। কিন্তু কারা এখনো তা জানা সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কারো কথায় ভোট না দিয়ে ঘরে বসে থাকবেন না : খালেক
Next Article যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?