By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হাসিনা হতাশ ও বিচলিত, জানালেন ছেলে জয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হাসিনা হতাশ ও বিচলিত, জানালেন ছেলে জয়
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হাসিনা হতাশ ও বিচলিত, জানালেন ছেলে জয়

Last updated: 2024/10/04 at 8:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা প্রায় সাড়ে ১৫ বছরের শাসনের অবসান এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা হতাশ ও বিচলিত বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি মনে করছেন, তার বিগত দিনের প্রচেষ্টা সবই ব্যর্থ হতে চলেছে। আগামী নির্বাচনে শেখ হাসিনা অংশ নেবেন কি না এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে।

প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে চার্লি ক্যাম্পবেলের ‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা কীভাবে একটি অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থতি নিয়ে আমার মা অনেক হতাশ ও বিচলিত। তিনি মনে করছেন তার গত ১৫ বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে।

বাংলাদেশে নির্বাচন ঘোষণা হলে তাতে অংশ নিতে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না এ প্রসঙ্গে জয় বলেন, এ ব্যাপারে ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি এক বছর বা ১৮ মাস দেশ চালাতে চায়, তাহলে আমার বিশ্বাস এটা ঠিক আছে।

বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন কি না জানতে চাইলে জয় বলেন, ‘আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কী ঘটতে পারে তা কে জানে? আমি কোনো সিদ্ধান্ত নিইনি।

জয় দাবি করেন, তিনি সরকারি চাকরিতে কোটা কমিয়ে পাঁচ শতাংশ করার পক্ষে মত দিয়েছিলেন। আমরা সবাইই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি (পারিবারিক) হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম, ৩০ শতাংশ কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি ৫ শতাংশ রাখতে বলেছি! শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উসকে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে।

তবে কোটা আন্দোলনে সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে বলেও দাবি করেন তিনি। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা কোনো কোনো মহল থেকে উঠছে। এ প্রসঙ্গে জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনত সম্ভব নয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট অবসান ঘটে শেখ হাসিনার প্রায় সাড়ে ১৫ বছরের শাসনে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ দুশোর কাছাকাছি মামলা দায়ের হয়েছে। চরম বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকে গ্রেফতার হয়েছেন, বেশির ভাগ পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ইতোমধ্যে দেশ ছেড়ে চলেও গেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের বিশেষ দোয়া ও গণসমাবেশ
Next Article শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়: খামেনি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 38 minutes ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 39 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
জাতীয়

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

By Staff Reporter 45 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?