By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হিজবুল্লাহর ফাঁদে ইসরাইল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > হিজবুল্লাহর ফাঁদে ইসরাইল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হিজবুল্লাহর ফাঁদে ইসরাইল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা

Last updated: 2024/06/16 at 3:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরাইল ও লেবাননের ইরান-সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরাইলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। আট মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলেছে। ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরাইলি বাহিনীকে।

বিশেষজ্ঞদের মতে, ইসরাইল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে।

লেবানন ও ইসরাইল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে। ১৯৮২ সালে ইসরাইল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাংক পাঠিয়েছিল। লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল। পরে ২২ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরাইল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরাইলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে।

হিজবুল্লাহ ইরান-সমর্থিত একটি লেবানিজ আন্দোলন। গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধাসামরিক বাহিনী রয়েছে। তারা ইসরাইলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরাইলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায়ই সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয়।

ইসরাইল ও হিজবুল্লাহর সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে অপহরণ করে। এরপর ইসরাইল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হিজবুল্লাহ বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরাইলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের আশঙ্কা বেড়েছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরাক, সিরিয়া ও লেবানন প্রকল্পের পরিচালক হেইকো উইমেন বলেছেন, এটি একটি ধীরগতির উত্তেজনা যা ক্রমাগত বাড়ছে। সীমান্তে দুপক্ষের হতাহতের সংখ্যা এবং হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের ধরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই সংঘাতের মধ্যে নতুন ধরনের অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। ৮ জুন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইরানি তৈরি ফালাক ৩ রকেট ইসরাইলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করে। ফালাক ২ পূর্ববর্তী ফালাক ১-এর উন্নত সংস্করণ। এটির পাল্লা বেশি এবং বড় ওয়ারহেড রয়েছে।

ইসরাইলের উত্তর সীমান্তে ইসরায়েলি সেনা একটি প্রাচীন অস্ত্র ‘ক্যাটাপল্ট’ ব্যবহার করেছে। যা ১৬তম শতাব্দী থেকে সামরিক বাহিনী দ্বারা খুব কমই ব্যবহৃত হয়েছে। এতে আগুনের গোলা নিক্ষেপ করে লেবাননের ভূখণ্ডে ম্যানগ্রোভ বন পোড়ানো হয়েছে। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, এটি একটি স্থানীয় উদ্যোগ ছিল এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি।

দুপক্ষই কঠোর বক্তব্য দিয়ে আসছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যদি কেউ মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা নীরব থাকব, তারা ভুল করছে। যেভাবেই হোক আমরা উত্তরে নিরাপত্তা ফিরিয়ে আনব।

হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম আলজাজিরাকে বলেছেন, আমরা সর্বাত্মক যুদ্ধ চাইছি না। কিন্তু যদি তা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত এবং পিছিয়ে যাব না।

বিশেষজ্ঞরা বলছেন, দুই পক্ষই হয়তো সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় না। তবে তাদের উত্তেজক কর্মকাণ্ড যেকোনো সময় একটি সংঘাতকে উসকে দিতে পারে।

ইসরাইলের গ্যালিলি অঞ্চলে রকেট হামলার কারণে বহু ঘরবাড়ি খালি করা হয়েছে। ইসরাইলি ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির বলেছেন, হিজবুল্লাহর সব শক্তিশালী ঘাঁটিকে পুড়িয়ে ধ্বংস করতে হবে। যুদ্ধ! যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন। উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা এই উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এবং বিশেষজ্ঞদের মতে, আরো সংঘাত অনিবার্য বলে মনে হচ্ছে।

অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ যুদ্ধের মিডিয়া একটি আক্রমণকারী ড্রোন দিয়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইহুদিবাদী শাসকদের ঘাঁটি লক্ষ্যবস্তু করার দৃশ্য প্রকাশ করেছে।

ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে হিজবুল্লাহ ড্রোন দিয়ে লেবাননের সীমান্তের কাছে ইহুদিবাদী শাসক বাহিনীর অন্তর্গত বায়াদ ব্লিদা সদর দফতরকে লক্ষ্য করে।

আল জাজিরার প্রতিবেদক জানিয়েছিলেন যে ফিলিস্তিনের অধিকৃত উত্তরের আপার গ্যালিলে সাইরেন বাজছে।

লেবাননের হিজবুল্লাহ গাজা উপত্যকায় শাসকের গণহত্যামূলক যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে উত্তর দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সরকারের সামরিক অবস্থানগুলিকে বারবার লক্ষ্যবস্তু করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্কটিশদের স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ার জয়ে সুপার এইটে ইংল্যান্ড
Next Article প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো‌দি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?