By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ১ হাজার শিক্ষার্থীকে ২ কোটি টাকার বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ১ হাজার শিক্ষার্থীকে ২ কোটি টাকার বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

১ হাজার শিক্ষার্থীকে ২ কোটি টাকার বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তি

Last updated: 2023/11/08 at 12:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে এক হাজার ক্রীড়া শিক্ষার্থীকে সবমিলিয়ে এক কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৫৯ জনকে আর্থিক ও চিকিৎসা সহায়তা বাবদ দেওয়া হয় ৮৩ লাখ পাঁচ হাজার টাকার চেক।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। পঞ্চম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বাৎসরিক ১২ হাজার টাকা এবং একাদশ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা পাচ্ছেন বাৎসরিক ২৪ হাজার টাকা।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাতের ৯ দিন পূর্বে ১৯৭৫ সালের ৬ আগস্ট ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের মাধ্যমে পরে ২০০৯ সালে পুনর্গঠন করেন ফাউন্ডেশনটি। যার মাধ্যমে বর্তমান সরকারের অধীনে ২০১৯ সাল পর্যন্ত সিডমানি হিসেবে ৫০ কোটি টাকা প্রদান করেছেন। যার ফলে বর্তমানে সর্বমোট ৬৭.৮৫ কোটি টাকা যা বিভিন্ন তফসিলী ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রক্ষিত আছে। যার মুনাফা এবং প্রতি বছর সরকারের রাজস্ব বাজেট বিশেষ অনুদান হিসেবে অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের মাসিক ক্রীড়া ভাতা, চিকিৎসা সহায়তা এবং বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।’

বৃত্তি অনুষ্ঠানের আগে জাতীয় ক্রীড়া পরিষদে শেখ কামালের ম্যুরাল উদ্বোধন করা হয়
২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৯,৫৮৭ জনকে ১৯ কোটি ৪ লাখ টাকা ক্রীড়াভাতা প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের সিডমানির মুনাফা থেকে এ পর্যন্ত সর্বমোট ২২৩ জন ক্রীড়াসেবীকে চিকিৎসা আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি ৭২ লাখ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া করোনাকালে ফাউন্ডেশন থেকে ৭৭৬৭ জন অসচ্ছল ক্রীড়াসেবীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা হারে তিন কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে ফের উদ্বেগ জাতিসংঘের
Next Article ড. ইউনূস আদালতে যাবেন কাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 7 hours ago
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 9 hours ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?