By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ১৩ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো কাঁপল নরসিংদী, বাড়ছে আতঙ্ক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ১৩ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো কাঁপল নরসিংদী, বাড়ছে আতঙ্ক
জাতীয়

১৩ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো কাঁপল নরসিংদী, বাড়ছে আতঙ্ক

Last updated: 2025/12/04 at 2:26 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাত্র ১৩ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে নরসিংদী। পরপর একাধিক ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া মিলছে না, আর সাধারণ মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে নরসিংদীতে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ছিল নরসিংদী। হালকা কম্পন হলেও পরপর ভূমিকম্পের ঘটনায় মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর আগের ভূমিকম্পগুলো অনেক বেশি ভয়াবহ ছিল। গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত হন, আহত হন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বহু সরকারি-বেসরকারি স্থাপনা।
আজ সকালের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দা আলম খান বলেন, ‘আমি ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ পুরো ঘর কাঁপতে থাকে। পরপর কয়েকবার কাঁপন অনুভব করে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। দ্রুত বাইরে ছুটে যাই। এসে শুনি সত্যই ভূমিকম্প হয়েছে। মনের ভেতর কেমন আতঙ্ক ঢুকে পড়েছে।’
আরেক বাসিন্দা জানায়, এভাবে বারবার ভূমিকম্পে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। কী করব বুঝতে পারছি না। কখন যে কি ঘটে আল্লাহ জানে। সব সময় আতঙ্ক কাজ করে।
ঘটনা বিষয়ে নরসিংদী আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এদিকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানী ঢাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থলও ছিল নরসিংদী এবং মাত্রা ছিল ৪ দশমিক ১। তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
এর আগে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ২১ নভেম্বরের ভূমিকম্প ছিল সবচেয়ে শক্তিশালী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ধারাবাহিক এই ভূমিকম্পে নরসিংদীজুড়ে মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন বড় ধরনের কম্পন সামনে আসতে পারে।

জন্মভূমি ডেস্ক December 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত ১৫
Next Article খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?