By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২০২৪ জুড়ে যুদ্ধ চালাবে ইসরায়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ২০২৪ জুড়ে যুদ্ধ চালাবে ইসরায়েল
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

২০২৪ জুড়ে যুদ্ধ চালাবে ইসরায়েল

Last updated: 2024/01/02 at 12:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২৪ সাল জুড়ে গাজায় সংঘাত অব্যাহত থাকবে। দীর্ঘদিনের লড়াইয়ের প্রস্তুতির জন্য সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। সোমবার (১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ড্যানিয়েল হাগারি বলেন, কয়েকজন সেনাকে যারা বিশেষ করে সংরক্ষিত রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মোতায়েন করা হবে। ২০২৪ সালে গাজায় সংঘাত চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত মিশন থাকবে এবং বছরের বাকি সময় সংঘাত কেমন চলবে তার জন্য আইডিএফকে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করতে হবে। এই সপ্তাহে বেশ কয়েকজন সেনা গাজা ছাড়বে যেন আসন্ন অভিযানের আগে তারা শক্তি অর্জন করে নতুনভাবে নামতে পারে।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১১ সপ্তাহের সংঘাতে গাজায় ২১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু এবং নারী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বছরের শেষ দিন রোববার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরেকটি হামলায় গাজা শহরের পশ্চিমে আল-আকসা বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেয়া ২০ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ বলছে, গাজার ২৪ লাখ মানুষের শতকরা ৮৫ ভাগ অর্থাৎ ২০ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত।

এদিকে শনিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বহু মাস স্থায়ী হবে। সেসময় গাজা থেকে ফিলিস্তিনি মুক্তকামী সংগঠন হামাসকে নির্মূলের অঙ্গীকারও করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশৃংঙ্খলা সৃষ্টিকারী বিরুদ্ধে কঠোর নির্দেশনা কোস্টগার্ড মহাপরিচালকের
Next Article খুলনা-৬ আসনে নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার প্রার্থীদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?